Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ ঢাকা কাপাসিয়ার স্বাস্থ্য কর্মকর্তা বাসায় থেকে ১২ দিনে করোনা জয়
গাজীপুর ঢাকা বিভাগীয় সংবাদ

কাপাসিয়ার স্বাস্থ্য কর্মকর্তা বাসায় থেকে ১২ দিনে করোনা জয়

By rskaligonjnewsMay 3, 2020Updated:May 3, 20202 Mins Read

কাপাসিয়ার স্বাস্থ্য কর্মকর্তা বাসায় থেকে ১২ দিনে করোনা জয়
Advertisement

নিজেস্ব প্রতিবেদক, গাজীপুর : কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুস সালাম সরকার। তিনিসহ স্বাস্থ্য বিভাগের ৩৩ জন আক্রান্ত হয় করোনাভাইরাসে। নিজের বাসায় আইসলোশেনে থেকে মাত্র ১২ দিনে সম্পূর্ণ সুস্থ হয়েছেন তিনি।

হাসপাতালে না গিয়ে যেভাবে প্রতিদিন করোনাভাইরাসের সঙ্গে যুদ্ধ করে জয়ী হয়েছেন তার বিস্তারিত জানিয়েছেন ডা. আব্দুস সালাম সরকার। বুধবার তিনি তৃতীয় ধাপের পরীক্ষায় নেগেটিভ ফলাফল জেনেছেন বলেও জানান।

স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুস সালাম সরকার জানান, নিজে চিকিৎসক হওয়ার ফলে করোনা বিষয়ে তার খুটিনাটি জানা ছিল। তাই তিনি মনোবল হারাননি। তিনি নিজের বাসায় আইসলোশেন থেকে নিজেই নিজের চিকিৎসা করেন। স্বাস্থ্যবিধি ও সিনিয়র ডাক্তারদের পরামর্শ মেনে নিয়মিত আরো কিছু কাজ করে মাত্র ১২ দিনে সম্পূর্ণ সুস্থ হয়েছেন।

তিনি বলেন, গত ১৮ এপ্রিল আমার করোনাভাইরাস পজেটিভ আসে। এরপর থেকে আমি বাসায় নিজে নিজেই আইসোলেশনে থাকি। একটি কক্ষে এটাচবাথরুম, মাইক্রোওয়েভ ওভেন, ইলেকট্রিক কেটলি ছিল। সব সময় গরম খাবার খেয়েছি। তিনি বলেন, আমার একদিন জ্বর, গলা ব্যাথা ছিল। দুইদিন পাতলা পায়খানা ছিল। চিকিৎসার মধ্যে প্রতিদিন এক ঘণ্টা পর পর গরম পানি দিয়ে গার্গল করা, গরম পানি খাওয়া। গরম পানির মধ্যে রসুন দিয়ে নাক ও মুখ দিয়ে গরম পানির ভাপ নিয়েছি নিয়মিত। সবসময় গরম পানি, আদা চা, নিজে তৈরি করে খেয়েছি। কারণ ভাইরাস তো ৪/৫দিন গলার মধ্যে থাকে। তাই গরম পানি, চা এসব খেলে ভাইরাস পায়খানার সঙ্গে বেরিয়ে যাবে। তাহলে ভাইরাস কোনো ক্ষতি করতে পারবে না।’

তিনি আরো বলেন, ভিটামিন সি জাতীয় খাবার যেমন- কমলা, মাল্টা ও জিংক সমৃদ্ধ খাবার খেয়েছি। তবে একটু পরপর নাকে মুখে গরম পানির ভাপ নিয়েছি। আর এটাই সবচেয়ে বেশি কার্যকরী ছিল। একটি এন্টিবায়োটিক জাতীয় ওষুধ সেবন করেছি। এভাবেই আমি মহান আল্লাহর রহমত ও মানুষের দোয়ায় সুস্থ হই।

পরামর্শস্বরূপ এই চিকিৎসক বলেন, যারা জরুরি প্রয়োজনে বাইরে যাবেন, তারা মাস্ক ব্যবহার করবেন। ঘরে ফিরে কাপড়-চোপড় খুলে বাথরুমে গিয়ে গোসল করে পরিস্কার-পরিচ্ছন্ন হবেন। দিনে ৪/৫ বার গরম পানি দিয়ে গড়গড়া করবেন, গরম পানি খাবেন। ঘনঘন হাত ধুবেন, এ মৌসুমের জন্য এগুলো জরুরি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)
Related Posts
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026
ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

July 30, 2026
Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

July 22, 2026

Latest News

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

Manikganj

বাকিতে মাল না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, শ্রমিকদল নেতা বহিষ্কার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa