Advertisement

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের কাপাসিয়া উপজেলায় কাভার্ডভ্যান চাপায় সোহেল ভূঁইয়া (৩২) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে কাপাসিয়া পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সোহেল উপজেলার বড়সিট এলাকার জয়নাল আবেদীনের ছেলে।

কাপাসিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, দুপুরে মোটরসাইকেলে করে বাবাসহ কাপাসিয়া পুরাতন বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন সোহেল। এক পর্যায়ে অজ্ঞাত একটি গাড়ি মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তারা সড়কে ছিটকে পড়ে যান। এতে একটি কাভার্ডভ্যানের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই সোহেলের মৃত্যু হয়। এ সময় তার বাবা জয়নাল আবেদীন গুরুতর আহত হন।

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google