Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ কাপাসিয়ায় সরকারি চাল আত্মসাতের অভিযোগে ২ ইউপি সদস্য বরখাস্ত
গাজীপুর ঢাকা বিভাগীয় সংবাদ

কাপাসিয়ায় সরকারি চাল আত্মসাতের অভিযোগে ২ ইউপি সদস্য বরখাস্ত

By rskaligonjnewsMay 28, 2020Updated:May 28, 20202 Mins Read

কাপাসিয়ায় সরকারি চাল আত্মসাতের অভিযোগে ২ ইউপি সদস্য বরখাস্ত

Advertisement

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাতের অভিযোগে গাজীপুরের কাপাসিয়া উপজেলার দুই ইউনিয়ন পরিষদ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসাম্মৎ ইসমত আরা জানান, বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগ থেকে উপসচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

দুই ইউপি সদস্য হলেন উপজেলার রায়েদ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মো. বোরহান উদ্দিন ও চাঁদপুর ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের নারী সদস্য বিলকিস বেগম।

ইউএনও বলেন, খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় জেলা প্রশাসক তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় সরকার বিভাগে সুপারিশ করেন। স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯-এর ৩৪(১) ধারা অনুযায়ী বৃহস্পতিবার তাদের সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার বিভাগ।

এছাড়া কেন তাদের চূড়ান্তভাবে পদ থেকে অপসারণ করা হবে না এই মর্মে কারণ দর্শানোর নোটিশে দিয়ে ১০ কার্যদিবসের মধ্যে জবাব পাঠাতে বলা হয়েছে।

ইউএনও বলেন, অন্যদের নামে কার্ড ইস্যু করে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচি চাল আত্মসাৎ করার অভিযোগ রয়েছে এই দুই ইউপি সদস্যের বিরুদ্ধে। অভিযোগ প্রমাণিত হওয়ায় মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালত বোরহান উদ্দিনকে দুই মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জারিমানা করেছে। আর গত ১৫ এপ্রিল বিলকিস বেগমের বাড়ি থেকে খাদ্যবান্ধব কর্মসূচির পাঁচ বস্তা চাল উদ্ধার করে সাত দিনের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)
Related Posts
আর্জেন্টিনা সমর্থক

বরিশালে ৮০০ পিস ইয়াবাসহ আর্জেন্টিনা সমর্থক গ্রেফতার

June 29, 2026
প্রেমিক

তিন বছরের প্রেম, জোর করে গর্ভপাত করানোয় প্রেমিককে হত্যা

June 29, 2026
সংঘর্ষ

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষে জড়াল দুই গ্রামবাসী, নিহত ১

June 29, 2026

Latest News

আর্জেন্টিনা সমর্থক

বরিশালে ৮০০ পিস ইয়াবাসহ আর্জেন্টিনা সমর্থক গ্রেফতার

প্রেমিক

তিন বছরের প্রেম, জোর করে গর্ভপাত করানোয় প্রেমিককে হত্যা

সংঘর্ষ

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষে জড়াল দুই গ্রামবাসী, নিহত ১

সেন্টমার্টিন

সেন্টমার্টিনে ৬ হাজার কুকুরের রাজত্ব, আতঙ্কে দ্বীপবাসী

Manikganj

মানিকগঞ্জে কবরস্থান ভরাটের নামে নদীপাড়ের মাটি লুট!

Narayan

বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে বসবাস, ব্যবসার আড়ালে নারী পাচারের অভিযোগ!

সাপ

বরিশালে এসির ভেতরে সাপের আস্তানা, উদ্ধার হলো ৪টি সাপ

Girl

পুকুরে ভাসছিল ৮ মাসের সন্তান, পাড়ে বসে ছিলেন মা

শিশু সন্তান

রেস্টুরেন্টে ভুলে শিশু সন্তান ফেলে যায় পাকিস্তানি পরিবার, পরে ফেরত

তরুণ-তরুণী চাকরি

প্রথম চাকরি মেলায় দুই শতাধিক তরুণ-তরুণী চাকরি পেলেন

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa