Advertisement
জুমবাংলা ডেস্ক : নরসিংদীতে কাভার্ডভ্যানের চাপায় এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও একজন। রোববার বিকালে সদর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের সাহেপ্রতাব বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. তোফাজ্জল হোসেন (৩৫) নরসিংদীর পাঁচদোনা এলাকার নেহাব গ্রামের মো. জামাল মিয়ার পুত্র। তিনি নারায়ণগঞ্জ সিআইডিতে পুলিশের কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

জানা যায়, রোববার বিকাল ৩টার দিকে ভাতিজাকে নিয়ে মোটরসাইকেলযোগে নিজ বাড়ি থেকে নরসিংদীর ভেলানগর যাচ্ছিলেন তোফাজ্জল হোসেন। মোটরসাইকেলটি ঢাকা-সিলেট মহাসড়কের সাহেপ্রতাব বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে পেছন থেকে একটি কাভার্ডভ্যান চাপা দেয়। এতে ঘটনাস্থলেই পুলিশ সদস্য মো. তোফাজ্জল মারা যান।

এ সময় মোটরসাইকেলের পেছনে থাকা তার ভাতিজা ইসমাইল গুরুতর আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। পালিয়ে যাওয়ার সময় ইটাভোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা গাড়িটি আটক করেন।

মহাসড়কে দায়িত্বে থাকা পুলিশের এসআই আবুল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়। একই সঙ্গে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়। পরে ইটাখোলা এলাকায় কাভার্ডভ্যানটি আটক করা হয়।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.