Advertisement

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কাভার্ড ভ্যানের ধাক্কায় এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিহত হয়েছেন।

শনিবার দুপুরে গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় একটি কাভার্ডভ্যান মোটরসাইকেল আরোহী ওই ছাত্র ধাক্কা দেয়।

নিহত আনিসুর রহমান পলাশ (২৪), ঢাকার উত্তরা ইউনিভার্সিটির বিবিএর শেষবর্ষের ছাত্র এবং গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের গলদাপাড়ার আব্দুস সাত্তারের ছেলে।

নাওজোর মহাসড়ক থানার এসআই চাঁন মিয়া জানান, শনিবার দুপুরে পলাশ গ্রামের বাড়ি থেকে মোটরসাইকেলে করে উত্তরায় ফেরার পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাজীপুরের সদর উপজেলার হোতাপাড়ায় পৌঁছালে পেছন থেকে একটি কাভার্ড ভ্যান মোটরসাইকেলটি ধাক্কা মেরে পালিয়ে যায়।

“এ সময় পলাশ মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

পলাশ উত্তরায় তার মামার বাসায় থেকে লেখাপড়া করতেন। পড়াশোনার পাশাপাশি একটি প্রতিষ্ঠানে খণ্ডকালীন চাকরিও করতেন বলেও জানান তিনি।

পরে পুলিশ লাশটি উদ্ধার করে নাওজোর হাইওয়ে থানায় নিয়ে যায়।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google