Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ কারখানার ছাদে পোশাক শ্রমিকদের পিঠা উৎসব
গাজীপুর ঢাকা বিভাগীয় সংবাদ

কারখানার ছাদে পোশাক শ্রমিকদের পিঠা উৎসব

By rskaligonjnewsJanuary 14, 20242 Mins Read

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুর মহানগরীর নয়াপাড়া কাশিমপুর এলাকায় মাল্টিফ্যাবস লিমিটেড পোশাক কারখানার শ্রমিকেরা শনিবার (১৩ জানুয়ারি) দুপুরে তাদের কারখানার ছাদের ব্যতিক্রম পিঠা উৎসবের আয়োজন করেছে। এতে শ্রমিকেরা নিজ নিজ জেলার পিঠার ঐতিহ্য তুলে ধরেন।

কারখানার ছাদে পোশাক শ্রমিকদের পিঠা উৎসব

Advertisement

পিঠা উৎসব ঘুরে দেখা যায়, ২২টি স্টলে শতাধিক পদের পিঠার পসরা সাজিয়ে বসেছেন ওই কারখানা শ্রমিকরা। পিঠার ক্রেতা ও বিক্রেতা সবাই কারখানায় কর্মরত। এ উৎসব শেষে সবচেয়ে বেশি বিক্রেতা ও ভালো মানের পিঠার আয়োজকদের প্রতিষ্ঠান থেকে পুরস্কৃত করা হয়।

এ সব পিঠার মধ্যে ভাপা পিঠা, চিতই পিঠা, দুধ চিতই পিঠা, ঝাল পিঠা, মালপোয়া, মেড়া পিঠা, মালাই পিঠা, কুলশি পিঠা, কাটা পিঠা, ক্ষীরকুলি পিঠা, গোকুল পিঠা, গোলাপ ফুল পিঠা, লবঙ্গ লতিকা পিঠা, রসফুল পিঠা, সুন্দরী পাকান পিঠা, সরভাজা পিঠা, পুলি পিঠা পিঠা, পাতা পিঠা, পাটিসাপটা পিঠা, পাকান পিঠা, নারকেলের সেদ্ধ পুলি পিঠা, ছিট পিঠা, পানতোয়া পিঠা, জামদানি পিঠা, হাঁড়ি পিঠা, ঝালপোয়া পিঠা, ঝুরি পিঠা, ছাঁচ পিঠা, ছিটকা পিঠা, বিবিখানা পিঠা, চুটকি পিঠা, চাপড়ি পিঠা, ঝিনুক পিঠা, সূর্যমুখী পিঠা, ফুল পিঠা, বিবিয়ানা পিঠা, সেমাই পিঠা, নকশি পিঠা প্রভূতি।

শ্রমিকেরা এ পিঠা উৎসবের বিশেষত্ব হচ্ছে, যে শ্রমিকের বাড়ি যে জেলায়, তিনি সেই জেলার পরিচিত পিঠার তৈরি করেন। এরমধ্যে থেকে সেরাদের নির্বাচিত করা হয়।

রহমান নামে শ্রমিক বলেন, কারখানা কর্তৃপক্ষ দারুণ এক আয়োজন করেছে। প্রতিদিন কাজ করি, একদিন ব্যতিক্রম কিছু আয়োজন হলে কাজের আগ্রহ বাড়ে। অনেকে গ্রামে যেতে পারি না, আজ পিঠে উৎসবের মধ্যে মনে হলো গ্রামের কোনো অনুষ্ঠানে এসেছি।

কারখানার এজিএম (এডমিন) মো. আবু সেহাব বলেন, আমরা চেয়েছি, গ্রাম-বাংলার ঐতিহ্য তুলে ধরতে। আমাদের কারখানায় বিভিন্ন জেলার কর্মীরা রয়েছেন, এ জন্য আমরা তাদের নিজ নিজ জেলার পিঠা তৈরি করতে বলেছি। তারা সেটিই করেছেন, এতে একটি দিন তারা আনন্দে কাটাতে পেরেছেন।

এই শীতে আগুন পোহানো থেকে সাবধান

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)
Related Posts
শিশু সন্তান

রেস্টুরেন্টে ভুলে শিশু সন্তান ফেলে যায় পাকিস্তানি পরিবার, পরে ফেরত

June 27, 2026
তরুণ-তরুণী চাকরি

প্রথম চাকরি মেলায় দুই শতাধিক তরুণ-তরুণী চাকরি পেলেন

June 27, 2026
ডাকাত

পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য গ্রেফতার

June 27, 2026

Latest News

শিশু সন্তান

রেস্টুরেন্টে ভুলে শিশু সন্তান ফেলে যায় পাকিস্তানি পরিবার, পরে ফেরত

তরুণ-তরুণী চাকরি

প্রথম চাকরি মেলায় দুই শতাধিক তরুণ-তরুণী চাকরি পেলেন

ডাকাত

পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য গ্রেফতার

মিছিল

ফেনীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ৬

গ্রেফতার

মাগুরায় ইয়াবাসহ গ্রেফতার ফায়ার সার্ভিস কর্মী

Gas

সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে চারজনের মৃত্যু

স্কুলছাত্র

‘স্কুলছাত্র গুলি খাবে, তারপরও আপনি ওসি থাকবেন, এটা হয় না’

ভাই-ভাবি গ্রেপ্তার

বাড়িতে ডেকে নিয়ে অন্তঃসত্ত্বা বোনকে হত্যার অভিযোগে ভাই-ভাবি গ্রেপ্তার

বিএনপি কর্মী

দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন বিএনপি কর্মী

Train

ট্রেনের ইঞ্জিনে মিলল ১৬ কেজি গাঁজা, চালক আটক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa