আন্তর্জাতিক ডেস্ক : কারবালা মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশ ইরাকের মধ্যবর্তী একটি শহর। রাজধানী বাগদাদ থেকে ১০৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে কারবালার অবস্থান। বাগদাদ থেকে ট্রেনে করে কারবালা যাওয়ার ব্যবস্থা রয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে কারবালার উচ্চতা ৩০ মিটার উঁচুতে। ২০১৫ সালের পরিসংখ্যান অনুযায়ী কারবালা প্রদেশের মোট জনসংখ্যা ৭০ লাখ।

Advertisement
বেশ কয়েক বছর ধরে অব্যাহত যুদ্ধ ইরাকে প্রভাব ফেললেও কারবালায় কিছুটা কম পড়েছে। ফলে কারবালা শহরটি বেশ সাজানো-গোছানো ও পরিপাটি। কারবালার লোকজনও অনেক সচেতন। যত্রতত্র তারা ময়লা-আবর্জনা ফেলে না। শহরকে দৃষ্টিনন্দন ও মনোমুগ্ধকর করে রাখতে তারা যথেষ্ট সতর্ক থাকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



