Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের সবচেয়ে বড় কারাগার কাবুলের পুল-ই-চরখি কারাগার থেকে বন্দিদের মুক্তি দেওয়া হয়েছে। খবর বিবিসির।

তালেবানপন্থী সংবাদ সংস্থার অনলাইনে পোস্ট করা ফুটেজে দেখা যাচ্ছে, কারাগার থেকে আসামিরা বের হচ্ছেন।

এর আগে রোববার (১৫ আগস্ট) তালেবান বাহিনী সাবেক মার্কিন বিমান ঘাঁটি বাগরামের সামরিক কারাগারটি দখল করে।

তালেবান ও চরমপন্থী ‘যোদ্ধা’সহ ইসলামিক স্টেটের পাঁচ হাজার সদস্য বাগরাম কারাগারে বন্দি ছিলেন।

আফগানিস্তানের রাজধানী কাবুলসহ প্রায় সব প্রদেশ দখল করে ফেলেছে তালেবান। এখন চলছে অন্তর্বর্তীকালের সরকার গঠন নিয়ে আলোচনা-পর্যালোচনা।

এরইমধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দেশটির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলী আহমাদ জিলালির নাম উঠেছে। তবে তাকে তালেবান অনুমোদন দেবে কিনা এখনও স্পষ্ট কিছু জানা যায়নি।

আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি আফগানিস্তান ত্যাগ করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রীর একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স।

আল জাজিরার খবরে বলা হয়েছে, আশরাফ গনি এখন তাজিকিস্তানে আশ্রয় নিয়েছেন। এর বেশি কিছু প্রেসিডেন্টের নিরাপত্তার স্বার্থে বলা হয়নি।

তালেবান কর্তৃপক্ষ বলছে, আমরা প্রেসিডেন্টের বিদেশ গমনের বিষয়টি খতিয়ে দেখছি।

এদিকে বিরোধীপক্ষের প্রতি ক্ষমা ঘোষণা করেছে তালেবান। টুইটারে তালেবানের মুখপাত্রের বিবৃতিতে ক্ষমা করে দেওয়ার বিষয়টি গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

রোববার (১৫ আগস্ট) বিকেলে কাতারের দোহায় অবস্থানরত তালেবান মুখপাত্র সুহায়েল শাহীনের ওই বিবৃতিতে বলা হয়, ’আফগানিস্তানে যারা এর আগে আগ্রাসীদের জন্য কাজ করেছে, সাহায্য করেছে বা এখন যারা দুর্নীতিবাজ কাবুল প্রশাসনের বিভিন্ন পদে আসীন রয়েছেন তাদের সবার জন্য ইসলামিক আমিরাত দরজা খোলা রেখেছে এবং ক্ষমা ঘোষণা করেছে। আমরা আরেকবার তাদের আমন্ত্রণ জানাচ্ছি, যেন তারা দেশ ও জাতির জন্য কাজ করতে এগিয়ে আসেন।’

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.