Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ কারাগারে পৌঁছেছে এটিএম আজহারুল ইসলামের মৃত্যু পরোয়ানা
গাজীপুর ঢাকা বিভাগীয় সংবাদ

কারাগারে পৌঁছেছে এটিএম আজহারুল ইসলামের মৃত্যু পরোয়ানা

By rskaligonjnewsMarch 18, 2020Updated:March 18, 20201 Min Read

কারাগারে পৌঁছেছে এটিএম আজহারুল ইসলামের মৃত্যু পরোয়ানা

Advertisement
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে পৌঁছেছে মানবতা বিরোধী অপরাধের মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যু পরোয়ানা।

মঙ্গলবার (১৭ মার্চ) সকালে এই মৃত্যু পরোয়ানা তাকে পড়ে শোনানো হয়েছে বলে জানিয়েছেন কারা কর্তৃপক্ষ। এর আগে সোমবার (১৬ মার্চ) গভীর রাতে লাল কাপড়ে মোড়ানো মৃত্যু পরোয়ানাটি কাশিমপুর কারাগারে পৌঁছে। কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।

কারাগারের জেল সুপার শফিকুল ইসলাম খান জানান, এটিএম আজহারুল ইসলামের মৃত্যু পরোয়ানা সোমবার দিবাগত মধ্যরাতে কারাগারে পৌঁছে। পরে মঙ্গলবার সকালে তাকে পড়ে শোনানো হয়।

জেল সুপার আরো জানান, গতবছর জুলাই মাসে তার উপস্থিতিতে মৃতুদণ্ডের রায় হয়েছিল। তিনি বিষয়টি আগে থেকেই জানেন। আইনগত লড়াই চালিয়ে যাবেন বলে তিনি জানিয়েছেন।

উল্লেখ্য, ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় হত্যা, লুণ্ঠন, ধর্ষণ, জ্বালাও-পোড়াওসহ নানা অপরাধে জামায়াতে ইসলামী বাংলাদেশের সাবেক এ নেতার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলায় ইতোমধ্যে ট্রাইব্যুনালে এসব অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে ফাঁসির দণ্ডাদেশ দেয়া হয়।

জানা গেছে, এর আগে রোববার (১৫ মার্চ) এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের দেওয়া মৃত্যুদণ্ড আপিল বিভাগে বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়।

গত বছরের ৩১ অক্টোবর প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ আজহারুল ইসলামের আপিল আবেদন খারিজ করে দেন। ফলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায় বহাল থাকে।

 

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)
Related Posts
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026
ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

July 30, 2026
Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

July 22, 2026

Latest News

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

Manikganj

বাকিতে মাল না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, শ্রমিকদল নেতা বহিষ্কার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa