Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক কারাবাখের গুরুত্বপূর্ণ শহর আজারি ফৌজের দখলে
আন্তর্জাতিক

কারাবাখের গুরুত্বপূর্ণ শহর আজারি ফৌজের দখলে

By জুমবাংলা নিউজ ডেস্কNovember 9, 20202 Mins Read

কারাবাখের গুরুত্বপূর্ণ শহর আজারি ফৌজের দখলে

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: নাগর্নো-কারাবাখ নিয়ে আর্মেনিয়ার সঙ্গে আজারবাইজানের যুদ্ধ অব্যাহত। রোববার আজারি ফৌজ জানিয়ে দিল, কারাবাখের গুরুত্বপূর্ণ শহর বিচ্ছিন্নতাবাদীদের হাত থেকে পুনর্দখল করা হয়েছে। খবর ডয়চে ভেলে’র।

নাগর্নো-কারাবাখ নিয়ে আশঙ্কা আরো গভীর হচ্ছে। একমাসেরও বেশি সময় ধরে সেখানে যুদ্ধ চলছে। আর্মেনিয়ার সেনা, আর্মেনিয়ার মদতপুষ্ট নাগর্নো-কারাবাখের বিচ্ছিন্নতাবাদী যোদ্ধা এবং আজারি ফৌজের মধ্যে। রাশিয়া এবং অ্যামেরিকা একাধিকবার দুইপক্ষের মধ্যে শান্তিচুক্তি করানোর চেষ্টা করেছে। চুক্তিতে সই করলেও বাস্তবে যুদ্ধ বন্ধ করেনি কোনো পক্ষই। দুইপক্ষই একের পর এক শহর ধ্বংস করেছে। হাজার হাজার মানুষ গৃহহীন। তারই মধ্যে রোববার আজারবাইজানের সেনা দাবি করেছে, নাগর্নো-কারাবাখের একটি গুরুত্বপূর্ণ শহর তারা দখল করেছে।

রোববার আজারি প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভও একটি টেলিভিশন সাক্ষাৎকারে একই কথা দাবি করেছেন। তিনি জানিয়েছেন, নাগর্নো-কারাবাখের শহর শুশা এখন আজারি ফৌজের দখলে। আর্মেনিয়ার ভাষায় এই শহরটিরই নাম শুশি। আর্মেনিয়ার প্রশাসন এবং সেনা অবশ্য এই তথ্য স্বীকার করেনি। বরং তাদের বক্তব্য, শুশি অঞ্চলে দুই দেশের মধ্যে তীব্র যুদ্ধ চলছে। আজারি ফৌজ শহরটির দখল নিতে পারেনি।

বিশেষজ্ঞদের বক্তব্য, এই যুদ্ধে শুশা বা শুশি একটি গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক শহর। আজারি ফৌজ যদি সত্যিই শহরটির দখল নিয়ে থাকে, তা হলে যুদ্ধে বিরাট জয় হিসেবেই তা দেখতে হবে। নাগর্নো-কারাবাখের রাজধানীর ঠিক পিছনে একটি পাহাড়ের উপর শুশা বা শুশি শহরটির অবস্থান। ওই শহর আজারবাইজানের দখলে এলে সেখান থেকে খুব সহজেই রাজধানী শহর আক্রমণ করা যাবে বলে বিশেষজ্ঞদের বক্তব্য। ক্রমগাত নজরদারি চালানো যাবে রাজধানীতে ঢোকার মূল রাস্তার উপর। সে কারণেই, শুশি জয় এই যুদ্ধে এত গুরুত্বপূর্ণ।

আন্তর্জাতিক ভাবে নাগর্নো-কারাবাখ আজারবাইজানের এলাকা। কিন্তু দীর্ঘ দিন ধরেই আর্মেনিয়ার মদতে সেখানে স্বাধীন প্রশাসন চালাচ্ছে এথনিক আর্মেনিয়ানদের একটি গোষ্ঠী। বিচ্ছিন্নতাবাদী সেই গোষ্ঠী নিজেদের আজারবাইজানের অংশ হিসেবে দেখতে চায় না। দীর্ঘ দিন ধরেই এই বিষয়টি নিয়ে আজারবাইজানের সঙ্গে আর্মেনিয়ার বিরোধ। গত দেড় মাসে যা চূড়ান্ত জায়গায় পৌঁছেছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

July 22, 2026
অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

July 22, 2026
Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

July 22, 2026

Latest News

মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

মোদির পদত্যাগ

জোরালো হচ্ছে মোদির পদত্যাগের দাবি

রাজীব খাণ্ডেলওয়াল

‘স্ত্রীর গোলামি’ করতেই শান্তি পাই : রাজীব খাণ্ডেলওয়াল

রাজা

৪০ রানী নিয়ে পোশাক ছাড়াই গোসল করতেন এই রাজা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa