Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ কারামুক্ত হতে আদালতেই বাদীকে বিয়ে করেন আসামি
আইন-আদালত বিভাগীয় সংবাদ

কারামুক্ত হতে আদালতেই বাদীকে বিয়ে করেন আসামি

By জুমবাংলা নিউজ ডেস্কApril 20, 2022Updated:April 20, 20222 Mins Read

জুমবাংলা ডেস্ক : ধ র্ষ ণ মামলায় কারামুক্ত হতে আদালতে বাদীকে বিয়ে করেছেন এক আসামি।মঙ্গলবার (১৯ এপ্রিল) ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মোছা. বিলকিছ আক্তারের আদালত আসামি হাসানুজ্জামানের জামিন আবেদন মঞ্জুর করেন।

কারামুক্ত হতে আদালতেই বাদীকে বিয়ে আসামি
আদালতে আসামি হাসানুজ্জামান। ছবি সংগৃহীত
Advertisement

এরপর এজলাসে বসে বাদীকে বিয়ে করেন আসামি। এ সময় কয়েকজন আইনজীবী, সাংবাদিক ও পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

পরে আসামিকে আবার কারাগারে নিয়ে যাওয়া হয়। হাসানুজ্জামান শিগগিরই কারামুক্ত হবেন বলে জানিয়েছেন তার আইনজীবী।

বাদীপক্ষের আইনজীবী আজাদ রহমান জানিয়েছেন, আসামি সিএমএম আদালতে জামিন আবেদন করেন। কিন্তু, জামিন পাননি। পরে তিনি মহানগর দায়রা জজ আদালতে জামিন আবেদন করেন। আদালত মামলাটি ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে পাঠান। ১৭ এপ্রিল সংশ্লিষ্ট আদালত বিয়ের শর্তে জামিন পাবেন মর্মে জানিয়ে ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে পাঠানোর আদেশ দেন। এদিন শুনানিকালে আসামিকে হাজির করা হয়। বাদীও হাজির ছিলেন। আদালত ভিকটিমকে বিয়ে করার শর্তে জামিন দেন। এরপর ১২ লাখ টাকা দেনমোহরে তাদের বিয়ে হয়।

জানা যায়, হাসানুজ্জামান বঙ্গবন্ধু স্যাটেলাইটের প্রজেক্টে ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন। ২০২০ সালে ফেসবুকে বাদীর সঙ্গে পরিচয় হয় তার। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। হাসানুজ্জামান বাদীকে বিয়ের প্রস্তাব দেন এবং তারা বিভিন্ন জায়গায় সাক্ষাৎ করেন। বিয়ের প্রলোভনে দেখিয়ে আসামি গত বছরের ১৬ জানুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত রাজধানীর আদাবরের একটি বাসায় স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস করেন। বাদী বিয়ের কথা বললে হাসানুজ্জামান কালক্ষেপণ করতে থাকে। আসামি বিভিন্ন সময় বাদীর কাছ থেকে ৭ লাখ টাকাও নেয়। একপর্যায়ে বিয়ের জন্য চাপ দিলে ২১ ফেব্রুয়ারি দুপুরে আসামি বাদীকে জানিয়ে দেন যে, তিনি বিয়ে করবেন না।

গত ৬ মার্চ আদাবর থানায় মামলা করেন বাদী। পুলিশ আসামিকে গ্রেপ্তার করে। দেড় মাস ধরে কারাগারে আছেন হাসানুজ্জামান। কারামুক্ত হতে সম্প্রতি বাদীকে বিয়ের সিদ্ধান্ত নেন আসামি।

চুলের যত্নে পেয়ারা পাতা!

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
gazipur

গাজীপুরে আ.লীগ-ছাত্রলীগের ৩০ নেতা-কর্মী গ্রেফতার

June 22, 2026
হাইকোর্টে রিট

অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট

June 22, 2026
sylhet

শাহজালালের মাজারের দানবাক্সে ৪ দিনে মিলল ১৭ লাখ ৬৫ হাজার টাকা

June 22, 2026

Latest News

gazipur

গাজীপুরে আ.লীগ-ছাত্রলীগের ৩০ নেতা-কর্মী গ্রেফতার

হাইকোর্টে রিট

অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট

sylhet

শাহজালালের মাজারের দানবাক্সে ৪ দিনে মিলল ১৭ লাখ ৬৫ হাজার টাকা

Atok

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেফতার

কুমির

খানজাহান আলীর দিঘির সেই কুমির ১৯ দিন ধরে কিছুই খাচ্ছে না

শিশু রিফাত

বগুড়ায় শিশু রিফাত হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড

Mosjid

মসজিদে হাজার টাকার জাল নোট দিয়ে ৮০০ টাকা ফেরত নেওয়ার চেষ্টা

আ.লীগ নেতা

গ্রেপ্তারের ভয়ে ছাদ থেকে লাফিয়ে প্রাণ গেল আ.লীগ নেতার

শিবির নেতা খুন

গাইবান্ধায় শিবির নেতা খুন, নেপথ্যে কী?

যুবদল নেতা মাসুদ

আলোচিত যুবদল নেতা মাসুদ হত্যার মূল পরিকল্পনাকারী আইয়ুব গ্রেপ্তার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa