Advertisement

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে ৪টি ইঞ্জিনিয়ারিং (সিলেট/ময়মনসিংহ/ফরিদপুর/বরিশাল) কলেজে ১৬টি পদে মোট ৭৬ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান

পদ সংখ্যা: ৪টি।

শিক্ষাগত যোগ্যতা: লাইব্রেরি সায়েন্সে স্নাতক বা সমমানের ডিগ্রি; লাইব্রেরি সায়েন্সে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে ডিপ্লোমাসহ স্নাতক বা সমমানের ডিগ্রি।

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা।

পদের নাম: প্রধান সহকারী

পদ সংখ্যা: ৪টি।

শিক্ষাগত যোগ্যতা: দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক অথবা সমমানের ডিগ্রিসহ দাপ্তরিক কাজে অন্যূন ১ বছরের অভিজ্ঞতা।

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা।

পদের নাম: হিসাবরক্ষক

পদ সংখ্যা: ৪টি।

শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্যে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি অথবা স্নাতক বা সমমানের ডিগ্রিসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্যূন ১ বছরের অভিজ্ঞতা।

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা।

পদের নাম: স্টোর কিপার

পদ সংখ্যা: ৪টি।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রিসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছরের বাস্তব অভিজ্ঞতা।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা।

পদের নাম: ক্যাশিয়ার

পদ সংখ্যা: ৩টি।

শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্যে স্নাতক বা সমমানের ডিগ্রিসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছরের অভিজ্ঞতা।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা।

পদের নাম: ইলেকট্রিশিয়ান

পদ সংখ্যা: ৪টি।

শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট ট্রেড এ এইচএসসি (ভোকেশনাল) বা সমমান পাস; অথবা এসএসসি (ভোকেশনাল) বা দাখিল (ভোকেশনাল) বা সমমান পাসসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের অভিজ্ঞতা; অথবা বিজ্ঞান বিভাগে এইচএসসি বা সমমান পাসসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছরের অভিজ্ঞতা; অথবা এসএসসি বা সমমান পাসসহ সংশ্লিষ্ট ট্রেড এ ২ বছর মেয়াদী ট্রেড সার্টিফিকেট (জাতীয় দক্ষতামান ২ ও ৩)।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা।

পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদ সংখ্যা: ৬টি।

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস।

অন্যান্য যোগ্যতা: কম্পিউটার টাইপিং-এ সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দ।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা।

পদের নাম: ক্যাটালগার

পদ সংখ্যা: ৩টি।

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পাসসহ লাইব্রেরি সায়েন্সে সার্টিফিকেট কোর্স।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা।

পদের নাম: পিএবিএক্স অপারেটর

পদ সংখ্যা: ৩টি।

শিক্ষাগত যোগ্যতা: রেডিও অ্যান্ড টিভি বা টেলিকমিউনিকেশন ট্রেড এ এইচএসসি (ভোকেশনাল) পাস; অথবা রেডিও অ্যান্ড টিভি বা টেলিকমিউনিকেশন ট্রেড এ এইচএসসি (ভোকেশনাল) বা দাখিল (ভোকেশনাল) পাসসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের অভিজ্ঞতা; অথবা এসএসসি বা সমমান পাসসহ রেডিও অ্যান্ড টিভি বা টেলিকমিউনিকেশন ট্রেড এ ২ বছর মেয়াদী ট্রেড সার্টিফিকেট (জাতীয় দক্ষতামান ২ ও ৩)।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা।

পদের নাম: ওয়ার্কশপ অ্যাটেনডেন্ট

পদ সংখ্যা: ৬টি (সিভিল-২টি, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স-২টি, কম্পিউটার সায়েন্স-২টি)।

শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট ট্রেড এসএসসি (ভোকেশনাল) বা সমমান পাস; অথবা এসএসসি (ভোকেশনাল) বা দাখিল (ভোকেশনাল) পাসসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছরের অভিজ্ঞতা; অথবা এসএসসি বা সমমান পাসসহ সংশ্লিষ্ট ট্রেড এ ২ বছর মেয়াদী ট্রেড সার্টিফিকেট (জাতীয় দক্ষতামান ২ ও ৩)।

বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা।

পদের নাম: ওয়ার্কশপ অ্যাসিস্ট্যান্ট (প্রকৌশল)

পদ সংখ্যা: ১৬টি (সিভিল-৫টি, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স-৫টি, কম্পিউটার সায়েন্স-৪টি, মেকানিক্যাল-১টি, নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন-১টি)।

শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট ট্রেড এসএসসি (ভোকেশনাল) বা সমমান পাস; অথবা এসএসসি (ভোকেশনাল) বা দাখিল (ভোকেশনাল) পাসসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছরের অভিজ্ঞতা; অথবা এসএসসি বা সমমান পাসসহ সংশ্লিষ্ট ট্রেড এ ২ বছর মেয়াদী ট্রেড সার্টিফিকেট (জাতীয় দক্ষতামান ২ ও ৩)।

বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা।

পদের নাম: ল্যাব অ্যাটেনডেন্ট (প্রকৌশল)

পদ সংখ্যা: ২টি ।

শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে এইচএসসি বা এইচএসসি (ভোকেশনাল) বা সমমান পাসসহ ১ বছরের চাকরির অভিজ্ঞতা।

বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা।

পদের নাম: ল্যাব অ্যাসিস্ট্যান্ট (পদার্থ ও রসায়ন)

পদ সংখ্যা: ৬টি (পদার্থ-৩টি, রসায়ন-৩টি)।

শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে এইচএসসি বা এইচএসসি (ভোকেশনাল) বা সমমান পাসসহ ১ বছরের চাকরির অভিজ্ঞতা।

বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা।

পদের নাম: ক্যাশ সরকার

পদ সংখ্যা: ২টি।

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।

বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা।

পদের নাম: মেসেঞ্জার পিওন (বার্তাবাহক)

পদ সংখ্যা: ৩টি।

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা।

পদের নাম: অফিস সহায়ক

পদ সংখ্যা: ৬টি।

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা।

আবেদন প্রক্রিয়া: সকল প্রার্থীকে অনলাইনে http://dteeng.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদন শুরুর সময়: ১৫ ফেব্রুয়ারি ২০২১ তারিখ সকাল ১০টা থেকে আবেদন করা যাবে।

আবেদনের শেষ সময়: ১৬ মার্চ ২০২১ তারিখ বিকেল ৫টা পর্যন্ত আবেদন করা যাবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.