জুমবাংলা ডেস্ক : ফিলিস্তিনি জনগণের জন্য ওষুধ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
বুধবার (২৬ মে) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঢাকায় ফিলিস্তিনি দূতাবাসে গিয়ে দেশটির রাষ্ট্রদূতের কাছে ওষুধ হস্তান্তর করবেন।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
বিএনপির প্রতিনিধি দলে অন্যদের মধ্যে রয়েছেন- দলের চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী এবং স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম ইসলাম।
বেলা আড়াইটার দিকে বিএনপির প্রতিনিধি দলের সদস্যরা ফিলিস্তিন দূতাবাস যাবেন বলে জানা গেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


