গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাড়ি চাপায় এক বৃদ্ধ নিহত এবং অপর যুবক আহত হয়েছেন।

Advertisement

বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে সূত্রাপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাত একটি গাড়ির চাপায় ওই হতাহতের ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।

নিহত সুনীল পালের (৭০) বাড়ি গাজীপুরের ভৃঙ্গরাজ এলাকায়। আহত আব্দুল লতিফ (৩৫) সিরাজগঞ্জ সদর উপজেলার জাহানপুর এলাকার জয়নাল আবদীনের ছেলে।

গোড়াই মহাসড়ক থানার ওসি মো. জাহিদুল ইসলাম আরও জানান, হতাহতদের উদ্ধার করে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার কুমুদিনী হাসপাতালে পাঠানো হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.