Advertisement
Advertisement
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর এলাকায় ট্রেনে কাটা পড়ে এক নারী ও এক পুরুষ নিহত হয়েছে। নিহত দুজনের বয়স আনুমানিক (৩৫)।
রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে ঢাকা কমলাপুর স্টেশন থেকে ট্রেনটি ছেড়ে উপজেলার কালামপুর এলাকায় আসলে ট্রেনে কাটা পড়ে দুইজন নিহত হয়েছেন। তারা ট্রেন আসার রাস্তা দিয়ে হাটাহাটি করছিল। এমন সময় ট্রেন আসায় কাটা পড়ে দুই জনই ঘটনাস্থলে নিহত হয়েছেন ।
গাজীপুর রেলওয়ে ফাঁড়ির এ এস আই সানো মং বার্মা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



