নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার সাবেক মেয়র, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মজিবুর রহমানকে পুনর্বহালের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থী ও স্থানীয়রা।

কালিয়াকৈরের মেয়রকে পুনর্বহালের দাবিতে সড়ক অবরোধ

Advertisement

বুধবার (২১ আগস্ট) সকাল থেকে এ বিক্ষোভ শুরু হয়। অবরোধের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট দেখা দেয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা।

আন্দোলনকারী জানান, দীর্ঘ ২০ বছর ধরে মজিবুর রহমান কালিয়াকৈর পৌরসভার মেয়রের দায়িত্ব পালন করেছেন। এ সময়ে তিনি পৌর এলাকায় ব্যাপক উন্নয়ন করেছেন। আওয়ামী লীগ সরকারের আমলে সারা দেশে ভোট নিয়ে বিতর্ক থাকলেও এলাকাবাসীর অকুণ্ঠ সমর্থন ও ভোটারদের উপস্থিতির কারণে তিনি বার বার নির্বাচিত হন। সব দল ও মতের মানুষের কাছে তার আলাদা গ্রহণযোগ্যতা রয়েছে। এ অবস্থায় তার অপসারণ মানতে পারছেন না সাধারণ মানুষ।

এ সময় ব্যবসায়ী নেতা শাহ এরশাদ ফকিরের সঞ্চালনায় প্রতিবাদে সমাবেশে বক্তব্য রাখেন- পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী রিয়াজ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক সাইজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, যুবদলের সদস্য সচিব আমজাদ হোসেন প্রমুখ।

এর আগে সকাল থেকেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে শিক্ষার্থী ও এলাকাবাসী সমাবেশে অংশ নেয়।

হারুন ইস্যুতে মুখ খুলছে গাজীপুরের অনেকেই

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google