Advertisement

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় স্বামীর ছুরিকাঘাতে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এরপর থেকে স্বামী রকি মিয়া (২৪) পলাতক।

শুক্রবার সকালে উপজেলার ভান্নারা গ্রামে হত্যাকাণ্ড ঘটে। নিহত গৃহবধূর নাম সাথী আক্তার টুম্পা (২০)।

টুম্পা পাবনার ঈশ্বরদী থানার মাহাতাব কলোনী এলাকার আব্দুল মান্নান মিয়ার মেয়ে। স্বামী রকির বাড়ি পাবনার সদর থানার দাশলিয়া চড়ইমারী গ্রামে। রকি-টুম্পা দম্পতি ভান্নারা গ্রামে ভাড়া বাসায় থাকতেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল ১০টার দিকে বাসায় চিৎকার শুনে প্রতিবেশিরা এগিয়ে এসে ঘরের মেঝেতে টুম্পাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। পরে বিষয়টি ৯৯৯ ফোন করে জানায় এবং টুম্পাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক টুম্পাকে মৃত ঘোষণা করেন। এর মধ্যে সুযোগ পেয়ে রকি পালিয়ে যায়।

কালিয়াকৈর থানার এস আই সুজন জানান, নিহতের মাথায়, পিঠে ও হাঁটুতে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থল থেকে রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়েছে।

কী কারণে হত্যাকাণ্ড ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google