Advertisement

নিজেস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে সরকারী কালীগঞ্জ শ্রমিক কলেজ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বাংলাদেশ আ’লীগ কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি।

সম্মেলনে আগামী এক বছরের জন্য সভাপতি হিসেবে তানভীর মোল্লার নাম ঘোষণা করলেও সম্পাদকের নাম ঘোষণা করা হয়নি। গাজীপুর জেলা ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন শাওন সম্মেলনের উদ্বোধন ও নাম ঘোষণা করেন।

উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাদিকুর রহমান ভূঁইয়ার পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- কালীগঞ্জ উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এইচএম আবুবকর চৌধূরী, গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জাহিদুল আলম রবিন, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের গণ যোগাযোগ ও উন্নয়ন বিষয়ক সম্পাদক শেখ শামীম তূর্য প্রমুখ। এ সময় জেলা, উপজেলা, পৌর, ইউনিয়ন, ওয়ার্ড আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google