নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান পরিচালিত হয়েছে। “আপনার হাতেই হোক পরিচ্ছন্ন পৌরসভা” স্লোগানে কালীগঞ্জ পৌরসভার আয়োজনে অভিযান চালিয়েছে বিডি ক্লিন কালীগঞ্জ শাখা টিম।

কালীগঞ্জ পৌরসভার পরিচ্ছন্নতা অভিযান (2)

Advertisement

বুধবার (০৯ অক্টোবর) দুপুরে পরিচ্ছন্নতা অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কালীগঞ্জ পৌর প্রশাসক এসএম ইমাম রাজী টুলু।

জানা গেছে, ৭০ জন সদস্য নিয়ে কালীগঞ্জ উপজেলার পরিষদের সামনে থেকে এমসিএম গেইট পর্যন্ত রাস্তার দুই পাশে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করে স্বেচ্ছাসেবী এই দলটি। তারা ওই সড়কের ফুটপাত, সড়ক, রেল স্টেশন ও পরিত্যাক্ত স্থানের জমে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার করেছেন বিডি ক্লিন পরিবারের সদস্যরা।

এ সময় উপজেলা যুব উন্নয়ন অফিসার জহির উদ্দিন, পৌর নির্বাহী মিলন মিয়া, পৌর প্রশাসনিক কর্মকর্তা মাসুদুজ্জামান, সহকারী প্রকোশলী মন্নুর আহমেদ, স্যানিটেশন কর্মকর্তা মীর মোশারফ, হিসাবরক্ষক দুলাল মোড়লসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

গাজীপুরে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেফতার

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google