Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ কালীগঞ্জ প্রশাসনের এক অভিযানে সড়কে ফিরেছে প্রাণ!
গাজীপুর ঢাকা বিভাগীয় সংবাদ

কালীগঞ্জ প্রশাসনের এক অভিযানে সড়কে ফিরেছে প্রাণ!

By rskaligonjnewsDecember 14, 20233 Mins Read

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জ বাজার বাসস্ট্যান্ডে অবৈধ দখলদারদের কারণে লেগে থাকা যানজট ছিল স্থানীয় নিত্য দিনের সঙ্গী। সরকারী বিধি নিষেধ থাকা সত্বেও অবৈধ দখলদররা তা অগ্রাহ্য করে চালিয়ে যাচ্ছিল তাদের ব্যবসা-বাণিজ্য। অপরদিকে পৌরসভার পুরাতন ব্যাংকের মোড় এলাকার তিন রাস্তার উপর বিদ্যুতের খুঁটি এবং তার পাশে অবৈধ স্থাপনা। সব মিলিয়ে হজবরল এক অবস্থা বিরাজ করছিল শহরের প্রধান সড়কটিতে। বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তা উচ্ছেদ করা হয়। এতে করে প্রধান ওই সড়কটি প্রসস্থ হয়েছে, ফিরেছে প্রাণ। কিছুটা হলেও কমেছে আগের চেয়ে যানজট।

কালীগঞ্জ প্রশাসনের এক অভিযানে সড়কে ফিরেছে প্রাণ!

Advertisement
চলতি বছরের সেপ্টেম্বরের শুরুর দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজিজুর রহমান পৌর এলাকার পুরাতন ব্যাংকের মোড়ে কালীগঞ্জ কেন্দ্রীয় পাঠাগারে যান। সেখান থেকে ফেরার পথে ওই এলাকার তিন রাস্তার মোড়ে থাকা একটি দোকানে তিনি সন্দেহজনকভাবে অভিযান চালান। পরে সেখান থেকে মাদক, যৌন উত্তেজক ঔষধসহ বেশ কিছু দেশিয় অস্ত্র উদ্ধার করেন। সাথে সাথে দোকানিকে গ্রেফতার করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অর্থদন্ড করেন। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। সেই সময় ইউএনও’র ওই অভিযান সর্বমহলে প্রশংসিত হন। তখন ইউএনও স্থানীয়দের কথা দিয়ে ছিলেন প্রধান ওই সড়কটিকে যানজট মুক্ত করে তিনি সব ধরণের কাজ করবেন।

অতি সম্প্রতি ইউএনও সড়কের উপরে থাকা বৈদ্যুতিক খুটি অপসারণ করেন এবং বাসস্ট্যান্ড ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে থাকা অবৈধ দখলদারদের উচ্ছেদ করেন তিনি। এর ফলে প্রধান ওই সড়কের উপর যত্রতত্র রাখা অটোরিকসা ও ইজিবাইক এখন যথাস্থানে স্ট্যান করায় কিছুটা হলেও যানজট কমেছে। তাই প্রধান ওই সড়কটিতে ফিরেছে প্রাণ।

কালীগঞ্জ বাজারের ব্যবসায়ীরা জানান, যখন তাদের মালামাল আসে তখন বাস স্ট্যান্ডের উপরে ট্রাক বা পিকআপ ভ্যান এসে থামে। কিন্তু স্ট্যান্ডে অবৈধ দখলদারদের কারণে সেখানে মালামাল নামানো এবং বহন করা যেতো না। এদের উচ্ছেদে বাজারের ব্যবসায়ীরা এখন স্বস্তিতে মালামাল উঠানামা করাতে পারবেন বলেও জানান তারা।

ব্যবসায়ীরা আরো জানান, তারা বাজারে বহুদিন ধরেই ব্যবসা করছেন। কিন্তু এখানে অবৈধ দখলদারদের কারণে তারা ক্ষতিগ্রস্থ হচ্ছিলেন। কারণ ক্রেতারা চাইলেও এদের কারণে ঠিক মত বাজারের রিকসা নিয়ে ভিতরে আসতে পারতো না। রিকসা নিয়ে আসতে না পারায় ক্রেতারা অন্যত্র চলে যেত। তবে এমন প্রশাসনের অভিযানে কিছু হলেও কালীগঞ্জের প্রধান সড়ক ও বাসস্ট্যান্ডে প্রাণ ফিরেছে।

কর্মজীবি পথচারীরা জানান, প্রতিদিন তারা বিভিন্ন কাজে কালীগঞ্জ আসেন। তবে আসার পথে পুরাতন ব্যাংকের মোড় থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত যানজটের কারণে প্রতিদিনই কর্মস্থলে যেতে দেরি হতো। এখন সড়কের উপরে থাকা বিদুুতের খুঁটিটি স্থানান্তর করার কারণে সড়কটি আগের চেয়ে প্রশস্থ হয়েছে। যে কারণে আগের মত খুব একটা যানজট নেই। এমন কাজে স্থানীয় প্রশাসনকে সাধুবাদ জানান তারা।

এ ব্যাপারে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজিজুর রহমান বলেন, আমি এখানে যোগদানের পর থেকেই লক্ষ্য করেছি এই সড়কটিতে অত্যাধিক মাত্রায় যানজট। আমি সড়ক ও বাসস্ট্যান্ডে একাধিকবার পরিদর্শন করে সমস্যা সনাক্ত করেছি। কিছু বিষয় সনাক্ত করি। পরে যানজট নিরসনে অভিযান পরিচালনা করে বেশ কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ ও একটি বৈদ্যুতিক খুঁটি স্থানান্তর করা হয়। এখন পরিবেশ আগের চেয়ে অনেকটাই ভাল।

ফ্রিতে মেলে গরিবদের খাবার

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)
Related Posts
পরীক্ষা দিল শিক্ষার্থীরা

ছাতা মাথায় পরীক্ষা দিল শিক্ষার্থীরা, ভাইরাল ভিডিও ঘিরে আলোচনা

July 13, 2026
স্বামীর যাবজ্জীবন

স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

July 13, 2026
Money

এশিয়ার সর্ববৃহৎ রামমূর্তি নির্মাণের উদ্যোক্তা হরিদাস মানি লন্ডারিং মামলায় রিমান্ডে

July 13, 2026

Latest News

পরীক্ষা দিল শিক্ষার্থীরা

ছাতা মাথায় পরীক্ষা দিল শিক্ষার্থীরা, ভাইরাল ভিডিও ঘিরে আলোচনা

স্বামীর যাবজ্জীবন

স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

Money

এশিয়ার সর্ববৃহৎ রামমূর্তি নির্মাণের উদ্যোক্তা হরিদাস মানি লন্ডারিং মামলায় রিমান্ডে

Lash

রাতে খেয়ে ঘুমিয়েছিলেন দম্পতি, সকালে মিললো জোড়া লাশ!

জার্সি বদল

‘হতাশ’ একনিষ্ঠ ব্রাজিল ভক্তের দুধ দিয়ে গোসল করে জার্সি বদল

বন্যা পরিস্থিতি

সিলেট–সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি নিয়ে শঙ্কার কথা জানাল সতর্কীকরণ কেন্দ্র

তিন যমজ বোন

কুড়িগ্রামে তিন যমজ বোন পেলেন ট্যালেন্টপুলে বৃত্তি

ট্রাকচাপা

ট্রাকচাপায় মা ও দুই সন্তানসহ নিহত ৪

CLG

দুলারহাট মডেল কলেজ আইসিটি পরীক্ষার নামে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়

Imam

মসজিদে আজান দেওয়ার সময় প্রাণ গেল ইমামের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa