Advertisement

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের কালীগঞ্জে উপজেলা আওয়ামী লীগের কমিটির নাম ঘোষাণা করা হয়েছে। সকালে উপজেলা আ’লীগের দলীয় কার্যালয়ে ৭১ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করা হয়। এছাড়াও একই সাথে ২১ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্ঠা কমিটির নাম ঘোষণা করা হয়। বাংলাদেশ আ’লীগের মহিলা বিষয়ক সম্পাদক, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি প্রধান অতিথি হিসেবে ওই দু’টি কমিটির নাম ঘোষণা করেন।

কালীগঞ্জ উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এইচএম আবুবকর চৌধূরীর পরিচালনায় এ সময় অন্যদের মধ্যে বাংলাদেশ তাঁতী লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক খগেন্দ্র চন্দ্র দেবনাথ, গাজীপুর জেলা আ’লীগর যুগ্ম সাধারন সম্পাদক এ্যাড. আশরাফী মেহেদী হাসান, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, ভাইস চেয়ারম্যান এ্যাড. মাকদুদ-উল-আলম খান, মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলা রোজারিও, জেলা পরিষদের সদস্য শফিউল কাদের নান্নুসহ জেলা, উপজেলা, পৌর, ইউনিয়ন আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জানা গেছে, ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে কালীগঞ্জ উপজেলা গঠিত। দুটি কমিটিতেই ৭টি ইউনিয়ন ও পৌরসভার সমন্বয়ে গঠন করা হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google