Advertisement

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের কালীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি এর উদ্বোধন করেন।

কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও মো. শিবলী সাদিক। এ সময় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকল্প পরিচালক আব্দুল হাকিম, গাজীপুর জেলা নির্বাহী প্রকৌশলী আব্দুল বারেক, উপজেলা প্রকৌশলী মো. শাকিল হোসেন, বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২০১৭ সালের ১১ জুলাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে কালীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন করেন বর্তমান মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি এবং তৎকালীন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ও বর্তমান সাংসদ মেহের আফরোজ চুমকি। ২ কোটি ৫৪ লক্ষ টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কালীগঞ্জ উপজেলা প্রকৌশল অফিস। ৩ তলা ভবনের ১ম ও ২য় তলা ১২টি দোকান বিশিষ্ট মার্কেট, ৩য় তলায় অফিস ও কনফারেন্স রুম। ছাদে রয়েছে বাগান ও নামাজের স্থান।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google