নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: বাংলাদেশের ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স, হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্স ও ডিজিটাল ডিভাইস পণ্য উৎপাদন শিল্পের পথিকৃৎ ওয়ালটন গ্রুপের পরিচালক মাহাবুব আলম মৃদুলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

কালীগঞ্জে ওয়ালটনের পরিচালকের জন্য দোয়া

Advertisement

কালীগঞ্জ ওয়ালটন প্লাজার আয়োজনে শনিবার (২১ জানুয়ারি) বাদ আসর উপজেলার শহীদ ময়েজউদ্দিন সড়কের ওয়ালটন প্লাজায় এ মিলাদ ও দোয়া মাহফিল হয়।

এ সময় ওয়ালটন কালীগঞ্জ প্লাজার অ্যাসিসটেন্ট ডিরেক্টর মোহামামদ ইলিয়াস, ডেপুটি ম্যানেজার মোহায়মিনুল ইসলাম পাভেলসহ প্লাজার অন্যান্য কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পরে কালীগঞ্জ উপজেলা জামে মসজিদের মোয়াজ্জিন মো. খোরশেদ আলমের পরিচালনায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিশেষ দোয়া কামনা করা হয়।

উল্লেখ্য, বাংলাদেশের ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স, হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্স ও ডিজিটাল ডিভাইস পণ্য উৎপাদন শিল্পের পথিকৃৎ ওয়ালটন গ্রুপের সম্মানিত পরিচালক জনাব মাহাবুব আলম মৃদুল ২০২১ সালের ২১ জানুয়ারি, মাত্র ২৪ বছর বয়সে ওয়ালটন তিনি ইন্তেকাল করেন।

শিশুর মরদেহ মিললো শপিং ব্যাগে, ৯৯৯ ফোন পেয়ে উদ্ধার

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google