Advertisement

নিজেস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জে গত ২৪ ঘন্টায় করোনা সন্দেহে ১২ রোগীর নমুনা সংগ্রহ করে ঢাকায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়। নমুনা পরীক্ষার পর সোমবার (১৩ এপ্রিল) বিকেলে তাদের নমুনায় করোনাভাইরাস পজেটিভ রিপোর্ট আসে। এ নিয়ে কালীগঞ্জে মোট আক্রান্তের সংখ্যা ৮ জন। সোমবার থেকে কালীগঞ্জ পৌর এলাকা অবরুদ্ধ থাকলেও আগামীকাল (১৪ এপ্রিল) থেকে পুরো উপজেলা অবরুদ্ধ করা হয়েছে। সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিবলী সাদিক এ তথ্য নিশ্চিত করেছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ছাদেকুর রহমান আকন্দ জানান, করোনা আক্রান্ত ৩ জনকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আইসোলেশনে পাঠানো হয়েছে। এছাড়াও তাদের সংস্পর্শে আসা সকলের নমুনা সংগ্রহ করে আগামীকাল (১৪ এপ্রিল) আইইডিসিআর-এ পাঠানো হবে এবং আক্রান্ত ৩ জনের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইন করে তাদের বাড়িতে সতর্কতামূলক লাল নিশান টানিয়ে দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিবলী সাদিক জানান, সোমবারের আক্রান্ত ৩ জনের দুইজন পৌর এলাকার পূর্ব বালীগাঁও গ্রামের ও একজন বক্তারপুর ইউনিয়নের ভাটিরা গ্রামের। তবে আক্রান্ত ওই ৩ জনই বাহিরের জেলা থেকে আসা। এদের মধ্যে বালীগাঁও গ্রামের দুইজন নারায়নগঞ্জ থেকে এবং ভাটিরা গ্রামের একজন ঢাকা থেকে আসা।এদের মধ্যে দুইজন পুরুষ ও একজন নারী।

 তিনি আরো জানান, গতকাল এবং আজকে মিলেয়ে আক্রান্তের মোট ৮ জনের মধ্যে ৭ জনই অন্য জেলা থেকে আসা। তাই পরবর্তী নির্দেশ না দেওয়া পযর্ন্ত আগামীকাল (১৪ এপ্রিল) থেকে কালীগঞ্জ উপজেলার সকল কাঁচা ও মাছ বাজারসহ সমস্ত দোকান বন্ধ থাকবে। স্থানীয় ঔষুধের দোকানগুলো এর আওতামুক্ত থাকবে। তাছাড়া উপজেলার সকল যানবাহন চলাচল বন্ধ থাকবে। তবে এ্যাম্বুলেন্স, ঔষুধ ও খাবার সরবরাহের গাড়ি এর আওতামুক্ত থাকবে। উপজেলার কোন জনগন এক মহল্লা থেকে অন্য মহল্লায় যাতায়াত করতে পারবে না। যদি কোন ব্যক্তি এ নির্দেশ অমান্য করে তাহলে তাহার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।

 

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google