Advertisement

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : ‘‘বঙ্গবন্ধুর বাংলায়, ধর্ষকের ঠাঁই নাই’’ শ্লোগানে গাজীপুরের কালীগঞ্জে সারাদেশে চলমান নারী ও শিশুর প্রতি সহিংসতায় বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে কালেরকন্ঠ শুভসংঘ।

কালেরকন্ঠ শুভসংঘ কালীগঞ্জ উপজেলা শাখা আয়োজনে (৭ অক্টোবর) সকালে সরকারী শ্রমিক কলেজের সামনে কালীগঞ্জ-ঘোড়াশাল বাইপাস সড়কে নারী নির্যাতন, ধর্ষণ ও শিশুর প্রতি সহিংসতার প্রতিবাদে এ কর্মসূচী পালন করা হয়।

এতে বক্তব্য রাখেন-কালেরকন্ঠ শুভসংঘ গাজীপুর জেলা শাখার আহ্বায়ক ভাওয়াল আশরাফুল, কালীগঞ্জ শাখার সভাপতি এম.আই. লিকন, সা.সম্পাদক নাইম হাসান, দপ্তর সম্পাদক রানা সরকার, উপদেষ্ঠা ওয়াসিম মোল্লা প্রমুখ। এ সময় কালেরকন্ঠ শুভসংঘ কালীগঞ্জ উপজেলা শাখার অন্যান্য সদস্য ও কালীগঞ্জ সরকারী শ্রমিক কলেজের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তরা বলেন, সাম্প্রতিক সময়ে সমগ্র দেশেই নারী নির্যাতন ও ধর্ষণের ভয়াবহতা তীব্র আকার ধারন করেছে। শিশু থেকে বৃদ্ধা কেউই নিরাপদ নয় ধর্ষকদের হাত থেকে। তাই ধর্ষণ মুক্ত সমাজ বিনির্মানে নৈতিক মূল্যবোধ বৃদ্ধি ও ধর্ষকের সুষ্ঠু বিচারের দাবি জানান তারা।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google