Advertisement

নিজেস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জে পরিচালন বাজেটের আওতায় ৫০ শতাংশ ভর্তুকিতে কৃষকদের মাঝে ধান কাটার যন্ত্র রিপার মেশিন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার(২১ এপ্রিল)সকালে উপজেলার মোক্তারপুর ইউনিয়নের সাওরাইদ গ্রামের কৃষক ফজলুল হকের হাতে রিপার মেশিনটি তুলে দেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং ওই মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ আবু নাদির সিদ্দিকী জানান, ধান কাটার যন্ত্রটি বাজার মূল্য ১ লক্ষ ৮০ হাজার। কিন্তু কৃষক ৫০ ভর্তুকি সুবিধাটি পেয়ে মাত্র ৯০ হাজার টাকায় যন্ত্রটি কিনতে পেরেছেন। পেট্রোল ইঞ্জিন চালিত রিপার মেশিন দিয়ে ৩০/৪০ মিনিটে প্রায় ১ বিঘা জমির ধান কাটা যায়। এতে কৃষকের খরচ, শ্রম ও সময় সবই সাশ্রয় হবে।

এ সময় মেহের আফরোজ চুমকি এমপি বলেন, বর্তমান পরিস্থিতিতে কৃষি যন্ত্রপাতি ব্যবহার করলে কম খরচে, কম সময়ে অনেক জমির ধান কাটা যাবে। তাই স্থানীয় কৃষকদের ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্রপাতি কিনতে উদ্বুদ্ধ করেন তিনি।

এছাড়াও দেশের বর্তমান করোনা পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নির্দেশনা আবাদী জমি ফেলে না রেখে প্রতি ইঞ্চি জমিতে ফসল ফলানোর।  সেই নির্দেশনা বাস্তবায়নে এবং খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার জন্য মেহের আফরোজ চুমকি এমপি’র উপহার স্বরূপ জাঙ্গালিয়া ইউনিয়নের ৪০ জন কৃষকের মাঝে বিভিন্ন ধরনের গ্রীষ্মকালীন সবজি (পুঁইশাক, ঢেড়শ, বরবটি, ডাটা) বীজ বিতরণ করা হয়।

এদিকে, একই দিনে কালীগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে স্থানীয় জাঙ্গালিয়া ইউনিয়নের আওড়াখালী প্রদর্শনীভুক্ত  মাঠে বোরো ধান কর্তন করা হয়। সংসদ সদ্যেসের নির্দেশনায় ওই জমির ধান কেটে দেন স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মী ও সেচ্ছাসেবকবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা আবু নাদির সিদ্দিকী, অতিরিক্ত কৃষি কর্মকর্তা ফারজানা তাসলিম, বিভিন্ন ব্লকে কর্মরত উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।  

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google