Advertisement

নিজেস্ব প্রতিবেদক, গাজীপুর: বিশ্বব্যাপী কোভিট-১৯ বাংলাদেশেও মহামারী আকার ধারণ করেছে। দেশে করোনা আক্রান্তের দিক দিয়ে রাজধানী ঢাকার পর প্রথম অবস্থানে নারায়গঞ্জ থাকলেও দ্বিতীয় অবস্থানে রয়েছে গাজীপুর জেলা। তবে জেলার ৫টি উপজেলার মধ্যে কাপাসিয়ার পরই কালীগঞ্জের অবস্থান। আর কালীগঞ্জ উপজেলার এ পরিস্থিতিতে সঠিক সেবা প্রদানের লক্ষ্যে স্থানীয় গণমাধ্যম কর্মী, স্বাস্থ্যকর্মী, সিভিল ও পুলিশ প্রশাসনকে ব্যক্তিগত সুরক্ষা উপকরণ নিয়ে এগিয়ে আসলেন সৈয়দ খাইরুল বাশার খোকন নামের এক চিকিৎসক। তিনি স্থানীয় আবেশমনি ডায়াগনষ্টিক সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক।

সোমবার (২০ এপ্রিল) সকালে ব্যক্তি উদ্যোগে ওই চিকিৎসক উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকসহ স্থানীয় গণমাধ্যমকর্মীদের পার্সনাল প্রটেক্ট ইকুইভমেন্ট (পিপিই) হ্যান্ডগ্লাবস ও মাস্ক প্রদান করেন। এছাড়া কালীগঞ্জ থানা প্রশাসনকে ৬২টি, উপজেলা প্রশাসনকে ১০টি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০টি পিপিই হ্যান্ডগ্লাবস ও মাস্কসহ প্রদান করেছেন। এছাড়াও তিনি কালীগঞ্জ থানা প্রশাসনকে অতিরিক্ত আরো ৪শ মাস্ক ও ৪শ হ্যান্ডগ্লাবস প্রদান করেন।

এ সময় আবেশমনি ডায়াগনষ্টিক সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক ডা: সৈয়দ খাইরুল বাশার খোকন ছাড়াও কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিবলী সাদিক, কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পংকজ দত্ত, থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ সাদেকুর রহমান আকন্দ, কালীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরমান, আবেশমনি ডায়াগনষ্টিক সেন্টারের মহাব্যবস্থাপক সৈয়দ আহমদ কবীর বুলবুল উপস্থিত ছিলেন।

ডাঃ সৈয়দ খাইরুল বাশার খোকন বলেন, ইতিমধ্যে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বেশ কিছু চিকিৎসক ও কর্মচারীর এবং থানার তিন উপ-পরিদর্শকের (এসআই) নমুনা সংগ্রহের পর করোনা পজেটিভ পাওয়া গেছে। দেশ ও জাতীর কল্যাণে গণমাধ্যমকর্মী, স্বাস্থ্যকর্মী, পুলিশ ও উপজেলা প্রশাসন নিজের জীবনের ঝুঁকি নিয়ে জনস্বার্থে কাজ করে যাচ্ছেন। তাই মহামারী করোনা ভাইরাস সংক্রমণ রোধে সুরক্ষিত থাকার জন্য স্থানীয়ভাবে পিপিই, মাস্ক ও হ্যান্ডগ্লাবস দেয়া হয়েছে।

এ ব্যাপারে কথা হয় স্থানীয় গণমাধ্যমকর্মী, স্বাস্থ্যকর্মী, সিভিল ও পুলিশ প্রশাসনের কর্তাব্যক্তিদের সাথে। তারা সবাই দেশের পরিস্থিতিতে ডাঃ সৈয়দ খাইরুল বাশার খোকনের এই মহতি উদ্যোগকে সবাই স্বাগত জানিয়েছেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google