নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জ-টঙ্গী-নরসিংদী আঞ্চলিক সড়কে ট্রাক-কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ট্রাকের চালক নূর মহাম্মদ (৫৭) ঘটনাস্থলে নিহত হয়েছেন

কালীগঞ্জে ট্রাক-কাভার্ডভ্যান সংঘর্ষে, চালক নিহত

Advertisement

সোমবার (২৫ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাতাব উদ্দিন। এর আগে একই দিন সকালে উপজেলার নাগরী ইউনিয়নের কালীগঞ্জ-টঙ্গী-নরসিংদী আঞ্চলিক সড়কের নলছাটা এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রাক চালক নূর মহাম্মদ কুষ্টিয়ার মিরপুর থানার খয়ের চারা গ্রামের শামসুদ্দিনের ছেলে।

ওসি জানান, সকাল সৌয়া ৭টার দিকে কালীগঞ্জ-টঙ্গী-নরসিংদী আঞ্চলিক সড়কের নলছাটা এলাকায় টঙ্গীগামী একটি কাভার্ডভ্যানকে (ঢাকা মেট্রো- ট-১৩-১৯০৩) বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি ট্রাক (রেজি নং কুষ্টিয়া ট- ১১-২০৩৪) পিছনের দিক থেকে স্বজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে ট্রাকেট চালক নিহত হন।

ওসি আরো জানান, দুর্ঘটনার পর ওই সড়কের দুইপাশের যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে যান চলাচল স্বাভাবিক করেন। এছাড়া নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এই ঘটনায় আইনগত পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

রেললাইনে কেক কেটে মেয়েকে নিয়ে ট্রেনের নিচে ঝাপ দিলেন মা

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google