Advertisement

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জে ২২৪ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে সবজি বীজ, সাইনবোর্ড ও অন্যান্য কার্যক্রমের নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বুধবার (২৪ জুন) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিবলী সাদিক কৃষকের মাঝে এ উপকরণ বিতরণ করেন।

জানা গেছে, ২০১৯-২০ অর্থ বছরে খরিপ-১/২০২০-২১ মৌসুমে পারিবারিক কৃষির আওতায় সবজি পুষ্টি বাগান স্থাপনের লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এ প্রণোদনা দেওয়া হয়। প্রণোদনার আওতায় প্রত্যেক কৃষক বিভিন্ন পরিমানে ১৪ ধরনের সবজি বীজ, সাইনবোর্ড এবং সার, পরিচর্যা ও বেড়ার জন্য মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ১৯৩৫/- টাকা দেওয়া হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবু নাদির সিদ্দিকীর  জানান, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কোন জায়গা যেন পতিত না থাকে এবং করোনাকালীন ও তৎপরবর্তী খাদ্য নিরাপত্তা যেন নিশ্চিত হয়, সেজন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর বিভিন্ন কার্যক্রমের ধারাবাহিকতায় সংযোজিত হলো এই প্রণোদনা কার্যক্রম।

স্বাস্থ্যবিধি মেনে সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিবলী সাদিক। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবু নাদির সিদ্দিকীর পরিচালনায় এ সময় অতিরিক্ত কৃষি অফিসার ফারজানা তাসলিম, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক-কৃষাণী অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google