Advertisement
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : বাংলাদেশ নদী পরিব্রাজক দল গাজীপুরের কালীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে নদী আড্ডা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০২ মে) বিকেলে উপজেলার শহীদ ময়েজ উদ্দিন সড়কের বাংলাদেশ নদী পরিব্রাজক দলের নিজস্ব কার্যালয়ে এ নদী আড্ডা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ নদী পরিব্রাজক দল গাজীপুরের কালীগঞ্জ উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির উপজেলা শাখার সভাপতি আব্দুর রহমান আরমান।

সাধারণ সম্পাদক রফিক সরকারের পরিচালনায় নদী আড্ডায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নদী বন্ধু আশরাফুল আলম আইয়ুব, মাফুজা আফরিন মনি, ওমর আলী মোল্লা, বিল্লাল হোসেন, ইমতিয়াজ আহমেদ প্রমুখ।

বক্তারা, কালীগঞ্জের বুক চিরে বয়ে যাওয়া বালু ও শীতলক্ষ্যা নদীর সাম্প্রতিককালের দলখ ও দূষণ নিয়ে উদ্বেগ প্রকার করেন এবং করণীয় সম্পর্কে কর্মসূচি গ্রহণ করেন।

এ সময় নদী বন্ধু মো. বিপ্লব হোসেন, মুহাম্মদ আলআমিন, সোহেল আহমেদ খান, মোহাম্মদ এমরান হোসেন, রাসেল মিয়া, কাজী শহীদ, সবুজ মিয়া, মাহফুজুর রহমান জয় উপস্থিত ছিলেন।

পরে নদী আড্ডা শেষে বাংলাদেশ নদী পরিব্রাজক দল গাজীপুরের কালীগঞ্জ উপজেলা শাখার সকল নেতৃবৃন্দদের নিয়ে ইফতারের আয়োজন করা হয়।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google