Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home বিভাগীয় সংবাদ ঢাকা গাজীপুর কালীগঞ্জে পৃথক অভিযান: গ্রেফতার ও জরিমানা
গাজীপুর ঢাকা বিভাগীয় সংবাদ

কালীগঞ্জে পৃথক অভিযান: গ্রেফতার ও জরিমানা

By rskaligonjnewsOct 17, 2024, 6:29 PM Asia/Dhaka2 Mins Read
Advertisement

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জে পৃথক দুটি অভিযানে মোছা. রেহেনা বেগম (৫৯) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। অপরদিকে মা ইলিশ সংরক্ষন অভিযানের অংশ হিসেবে হরে রাম (৪০) নামে কালীগঞ্জ বাজারের এক মৎস্য ব্যবসায়িকে ৫ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে। এছাড়াও ওই মৎস্য ব্যবসায়ির কাছ থেকে ১৬ কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে মামলায় মাদক কারবারিকে গাজীপুর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অপরদিকে, একই সময় ওই মৎস্য ব্যবসায়িকে জরিমানা করা হয়।

গ্রেফতারকৃত নারী মাদক কারবারি রেহেনা কালীগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ড বালীগাঁও গ্রামের হযরত আলীর স্ত্রী। অর্থদন্ডপ্রাপ্ত হরে রাম কালীগঞ্জ বাজারের মৎস্য ব্যবসায়ি। তার বাড়ী কালীগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ড চান্দাইয়া গ্রামে।

মাদক অভিযান নিয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচর্জ (ওসি) মো. আলাউদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় কালীগঞ্জ পৌর এলাকার বালীগাঁও গ্রামে অভিযান চালায় থানা পুলিশ। এ সময় নারী মাদক কারবারি রেহেনাকে গ্রেফতারসহ তার কাছ থেকে ৮৪ পুরিয়া (২৫০ গ্রাম) গাঁজা জব্দ করা হয়। পরে তার বিরুদ্ধে থানায় দায়ের করা মাদক মামলায় (নং ১৪) বৃহস্পতিবার দুপুরে তাকে গাজীপুর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আসামি রেহেনার বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

কালীগঞ্জে পৃথক অভিযান গ্রেফতার ও জরিমানা (1)

মা ইলিশ সংরক্ষন অভিযান নিয়ে কালীগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবু সামা বলেন, দুপুরে কালীগঞ্জ উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে কালীগঞ্জ বাজারে অভিযান পরিচালিত হয়। এ সময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসমিন ঊর্মি। অভিযানে জেলি যুক্ত গলদা ও বাগদা চিংড়ি বিক্রির দায়ে বাজারের এক মৎস্য ব্যবসায়িকে মৎস্য ও মৎস্য পণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইন, ২০২০ এর ৩৩ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও ওই মৎস্য ব্যবসায়ির কাছ থেকে আনুমানিক ১০ হাজার টাকা মূল্যের ১৬ কেজি জেলি যুক্ত চিংড়ি জব্দ করা হয়। পরে জব্দকৃত জেলি যুক্ত চিংড়ি জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয় বলেও জানান তিনি।

কোনাবাড়িতে আগুনে পুড়ল ১০টি দোকান

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)

Related Posts
কিশোরী সাফওয়ানা সিদ্দিক রেয়ান

‘সারা বাংলাদেশ লিখে দিলেও এত খুশি হতাম না’

May 23, 2026, 5:51 PM Asia/Dhaka

জুমার বয়ানের সময় মসজিদের ইমামের ওপর যুবদল নেতার হামলার অভিযোগ

May 23, 2026, 6:06 PM Asia/Dhaka
Cow

কালু-ধলু বিক্রি হবে ২৫ লাখে, কিনলে সঙ্গে ছাগল ফ্রি

May 23, 2026, 4:40 PM Asia/Dhaka
Latest News
কিশোরী সাফওয়ানা সিদ্দিক রেয়ান

‘সারা বাংলাদেশ লিখে দিলেও এত খুশি হতাম না’

জুমার বয়ানের সময় মসজিদের ইমামের ওপর যুবদল নেতার হামলার অভিযোগ

Cow

কালু-ধলু বিক্রি হবে ২৫ লাখে, কিনলে সঙ্গে ছাগল ফ্রি

mayor-shahadat

৩ শিশু ধর্ষণ : দ্রুত বিচার ও ডে-কেয়ার সেন্টার চালুর দাবি চসিক মেয়রের

Jubok

শিশু ধর্ষণ: গণপিটুনির পর আইসিইউতে অভিযুক্ত

ইমাম

মক্তবে শিশুকে ধ ‘র্ষ ‘ণের চেষ্টা, হাতেনাতে আ ‘ট ‘ক ইমাম

Salish

নরসিংদীতে সালিশে ধর্ষণের বিচার, তরুণীর আত্মহত্যার চেষ্টা

Sohel

রামিসা হত্যা : ডিএনএ টেস্ট সম্পন্ন, রোববারের মধ্যেই চার্জশিট

যশোরে ত্রিমুখী সংঘর্ষ

যশোরে ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩, আহত ২

বিদ্যুৎ থাকবে না

দেশের যেসব এলাকায় শনিবার টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

 

Zoom Bangla News

Zoom Bangla News is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—Zoom Bangla News delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp