Advertisement
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : ‘ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলুন, আপনার শহরকে পরিস্কার পরিচ্ছন্ন রাখুন’ শ্লোগানে গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে পৌর এলাকার গুরুত্বপূর্ণস্থানে ৫০টি প্লাস্টিকের ডাস্টবিন বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ মার্চ) দুপুরে সকালে কালীগঞ্জ পৌর ভবনে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলরদের মাধ্যমে স্থানীয় পরিচ্ছন্ন কর্মীদের হাতে প্লাস্টিকের এ ডাস্টবিন তুলে দেওয়া হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি।

কালীগঞ্জ পৌরসভার মেয়র এস.এম রবীন হোসেনের সভাপতিত্বে ও পৌর কাউন্সলর মো. বাদল হোসেন ভূঁইয়ার পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এইচ.এম আবুবকর চৌধূরী, নাগরী ইউপি চেয়ারম্যান মো. অলিউল ইসলাম অলিসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন ওয়ার্ডের সাধারণ ও মহিলা কাউন্সিলর, স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google