Advertisement
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর:  বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশন (বিওজেএ) গাজীপুরের কালীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ এপ্রিল) বিকেলে উপজেলার শহীদ ময়েজ উদ্দিন সড়কের বিওজেএ কালীগঞ্জ শাখার কার্যালয়ে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বিওজেএ কালীগঞ্জ উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির উপজেলা শাখার সভাপতি আব্দুর রহমান আরমান।

সাধারণ সম্পাদক রফিক সরকারের পরিচালনায় এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আশরাফুল আলম আইয়ুব, মাফুজা আফরিন মনি, ওমর আলী মোল্লা, বিল্লাল হোসেন, ইমতিয়াজ আহমেদ প্রমুখ।

এ সময় সবুজ মিয়া, সোহেল আহমেদ খান, মুহাম্মদ আলআমিন, মোহাম্মদ এমরান হোসেন, মাহফুজুর রহমান জয়, মো. বিপ্লব হোসেন, রাসেল মিয়া, কাজী শহীদসহ বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে কর্মরত স্থানীয় গণমাধ্যমকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।

পরে সংগঠনের সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন সংগঠনের সভাপতি আব্দুর রহমান আরমান।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google