নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জে স্থানীয় ৭২০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার এস. এম. ইমাম রাজী টুলু এ কৃষি প্রণোদনা বিতরণ করেন।

Advertisement
কালীগঞ্জ উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফারজানা তাসলিম।

কালীগঞ্জে বিনামূল্যে কৃষি প্রণোদনা পেল ৭ শতাধীক কৃষক (3)

কালীগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরে রবি/২০২৪-২৫ মৌসুমে গম, সরিষা, শীতকালীন পেঁয়াজ ও মুগ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক ৭২০ জন কৃষকের মাঝে প্রণোদনা কর্মসূচীর আওতায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

কালীগঞ্জে বিনামূল্যে কৃষি প্রণোদনা পেল ৭ শতাধীক কৃষক (4)

সূত্র আরো জানায়, এ কর্মসূচীর আওতায় উপজেলার ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় সরিষা চাষে আগ্রহী ৬০০ জন কৃষকের প্রত্যেককে ১ কেজি সরিষা বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়। গম চাষে আগ্রহী ৩০ কৃষকের প্রত্যেককে ২০ কেজি গম বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়। পেঁয়াজ চাষে আগ্রহী ৬০ জন কৃষকের প্রত্যেককে ১ কেজি পেঁয়াজ বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়। মুগ চাষে আগ্রহী ৩০ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি মুগ বীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার দেওয়া হয়।

কালীগঞ্জে সাবেক স্ত্রীকে ধর্ষণের পর শ্বাসরুদ্ধ করে হত্যা: আসামি গ্রেপ্তার

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google