Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ কালীগঞ্জে বিনামূল্যে ২০ হাজার মাস্ক বিতরণ কর্মসূচি
গাজীপুর ঢাকা বিভাগীয় সংবাদ

কালীগঞ্জে বিনামূল্যে ২০ হাজার মাস্ক বিতরণ কর্মসূচি

By rskaligonjnewsNovember 28, 20202 Mins Read

কালীগঞ্জে বিনামূল্যে ২০ হাজার মাস্ক বিতরণ কর্মসূচি

Advertisement
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : ‘স্বাস্থ্য বিধি মেনে চলি, রাষ্ট্রীয় আইন মান্য করি’ ও ‘অপ্রয়োজনে বাহিরে না যাই, মাস্ক ছাড়া সেবা নাই’ শ্লোগানে কালীগঞ্জ স্বদেশী প্রবাসী কল্যাণ ফোরামের আয়োজনে বিনামূল্যে ২০ হাজার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সকালে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিবলী সাদিক।

সরকার সর্বস্তরের জনসাধারণকে মাস্ক পড়া বাধ্যতামূলক করলেও অনেকে সরকারের এ নির্দেশ মানছেন না। তাই করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে মাস্ক পড়তে জনসাধারণকে উদ্বুদ্ধ করার জন্য সকাল থেকে পৌর এলাকার শহীদ ময়েজউদ্দিন সড়কে মাস্কবিহীন পথচারী, রিক্সা, ভ্যান, ইজিবাইক, সিএনজি চালিত অটোরিকশা ও মাহিন্দ্রের যাত্রী, চালক, হেলপারদেরকে মাস্ক পড়িয়ে দেন ইউএনও, মেয়র, কৃষি কর্মকর্তা ও সংগঠনের নেতৃবৃন্দ।

সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়িার জসিম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাশহুদুর রহমান সাজেদের র পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কালীগঞ্জ পৌর মেয়র মো. লুৎফুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা তাসলিম, আওয়ামী লীগ নেতা এসএম রবিন হোসেন প্রমুখ।

কালীগঞ্জে বিনামূল্যে ২০ হাজার মাস্ক বিতরণ কর্মসূচি

এ সময় সাংবাদিক আব্দুর রহমান আরমান, বিল্লাল হোসেন, কালীগঞ্জ স্বদেশী প্রবাসী কল্যাণ ফোরামের সহ সভাপতি সিরাজুল হক ভূঁইয়া, প্রাণ গোপাল সূত্র ধর, এ্যাড. আতিকুর রহমান, কোষাধ্যক্ষ মুহাম্মদ রাশিদুল হাসান, সাংস্কৃতিক সম্পাদক আরিফ আমান ভূঁইয়া, নির্বাহী সদস্য কাজী গোলাম রাব্বানী রোমান, মোশাহেদা বেগমসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সংগঠন সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন মসজিদ, কবরস্থান, মন্দির, গির্জা, স্থানীয় রাস্তা-ঘাটের পাশে বৃক্ষ রোপন, করোনাকালীন সময়ে পোস্টারিং করার মাধ্যমে স্থানীয়ভাবে সচেতনতা বৃদ্ধি, অসহায়, দুঃস্থ ও গরীব মানুষকে বিনামূল্যে কোভিড ১৯ পরীক্ষা, ছিন্নমূলদের মাঝে জামা-কাপড় বিতরণ, শারীরিক প্রতিবন্ধীদের কৃত্তিম হাত-পা প্রতিস্থাপনের সহায়তা এবং মাদ্রাসা ও এতিমখানায় মাছের পোনা অবমুক্ত কর্মসূচির পাশাপাশি করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে গণসচেতনতা ও স্বাস্থ্য সুরক্ষা সৃষ্টির লক্ষ্যে সংগঠনের পক্ষে বিনামূল্যে ২০ হাজার মাস্ক বিতরণের কর্মসূচি হাতে নেওয়া হয়। তারই অংশ হিসেবে কালীগঞ্জ পৌর এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়। পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি ইউনিয়নে এ কর্মসূচি পালন করা হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)
Related Posts
Manikganj

মানিকগঞ্জে কবরস্থান ভরাটের নামে নদীপাড়ের মাটি লুট!

June 29, 2026
Narayan

বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে বসবাস, ব্যবসার আড়ালে নারী পাচারের অভিযোগ!

June 29, 2026
সাপ

বরিশালে এসির ভেতরে সাপের আস্তানা, উদ্ধার হলো ৪টি সাপ

June 29, 2026

Latest News

Manikganj

মানিকগঞ্জে কবরস্থান ভরাটের নামে নদীপাড়ের মাটি লুট!

Narayan

বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে বসবাস, ব্যবসার আড়ালে নারী পাচারের অভিযোগ!

সাপ

বরিশালে এসির ভেতরে সাপের আস্তানা, উদ্ধার হলো ৪টি সাপ

Girl

পুকুরে ভাসছিল ৮ মাসের সন্তান, পাড়ে বসে ছিলেন মা

শিশু সন্তান

রেস্টুরেন্টে ভুলে শিশু সন্তান ফেলে যায় পাকিস্তানি পরিবার, পরে ফেরত

তরুণ-তরুণী চাকরি

প্রথম চাকরি মেলায় দুই শতাধিক তরুণ-তরুণী চাকরি পেলেন

ডাকাত

পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য গ্রেফতার

মিছিল

ফেনীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ৬

গ্রেফতার

মাগুরায় ইয়াবাসহ গ্রেফতার ফায়ার সার্ভিস কর্মী

Gas

সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে চারজনের মৃত্যু

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa