Advertisement

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশত বার্ষিকী উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্ত¡রে একটি ফলজ গাছ লাগিয়ে ১ কোটি বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক, সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিবলী সাদিক। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, ভাইস চেয়ারম্যান মাসুদ-উল-আলম খান, শর্মিলা রোজারিও।

এ সময় অন্যদের মধ্যে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এইচএম আবুবকর চৌধূরী, পৌর আওয়ামী লীগের সভাপতি এসএম রবিন হোসেন, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রেজাউর রহমান আশরাফী খোকন, উপজেলা ছাত্রলীগের সভাপতি তানভীর মোল্লা, সাধারণ সম্পাদক ওয়াহিদ হাসান, পৌর ছাত্রলীগের সভাপতি আলী-আল-রাফু আমিত, সাধারণ সম্পাদক সাদমান সাকিব আলভী, কালীগঞ্জ সরকারী শ্রমিক কলেজ শাখা ছাত্রলেিগর সভাপতি এমআই লিকন, সাধারণ সম্পাদক ওয়াসিম মোল্লাসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ মধ্যে উপস্থিত ছিলেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google