Advertisement

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জে জয়দেবপুর-ইটাখোলা সড়কের জাঙ্গালীয়ার দুবুরিয়া নামক স্থানে মোটরসাইকেল দূর্ঘটনায় মোক্তারপুর ইউপি সদস্য জসিম উদ্দিনের (৫৫) মৃত্যু হয়েছে। রোববার (১৪ জুন) বিকেলে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনি মারা যান।

মোক্তারপুর ইউপি চেয়ারম্যান মো. শরীফুল ইসলাম সরকার তোরণ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত জসিম উদ্দিন মোক্তারপুর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য এবং মোক্তারপুর গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে।

ইউপি চেয়ারম্যান মো. শরীফুল ইসলাম সরকার তোরণ জানান, ইউপি সদস্য জসিম উদ্দিন বিকেলে গাজীপুর থেকে জয়দেবপুর-ইটাখোলা সড়ক হয়ে মোটরসাইকেল যুগে মোক্তারপুর নিজ বাড়িতে ফিরছিলেন।পথে উপজেলার জাঙ্গালীয়া ইউনিয়নের দুবুরিয়া নামক স্থানে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলে তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে যান এবং ঘটনাস্থলেই মারা যায়। দূর্ঘটনায় পর অপর মোটরসাইকেলটি রেখে দুই আরোহী পালিয়ে গেছে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুল হক জানান, মোটরসাইকেল দূর্ঘটনায় ইউপি সদস্যের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google