Advertisement

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জে দুই মোটরসাইকেল ও লড়ি ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী জোবায়ের হোসেন (৩৮) নামের এক প্রবাসীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অপর মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত। রোববার (০৭ জুন) বিকেলে উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের খলাপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যাক্তি উপজেলার খলাপাড়া গ্রামের ফরহাদ হোসেনের ছেলে। আহতরা হলেন নড়াইলের লোহাগড়া উপজেলার দানাইল গ্রামের আবুল কালাম আজাদের ছেলে মো. নাইম (৩৫) ও নওগাঁ সদর উপজেলার পালপাড়া গ্রামের মৃত হরেন্দ্র নাথ সরকারের ছেলে সাধন সরকার (২৯)। তারা দু’জন এটিএম বুথ ব্যাংকিং সার্ভিস টেকনো মিডিয়ায় কর্মরত।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে ওই প্রবাসী মোটরসাইকে করে পৌর এলাকার দেওপাড়া ফেরিঘাট থেকে বাড়ি ফিরছিলেন। পথেমধ্যে খলাপাড়া এবিএল কারখানার সামনে সেভেন রিং সিমেন্ট কারখানার একটি লড়ির সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এদিকে, বিপরীদ দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সাথেও ওই প্রবাসীর মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে রক্তাক্ত জখম হন এবং অপর মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় প্রবাসী জোবায়েরকে উদ্ধার করে ঢাকা নেয়ার পথে তিনি মারা যান। অন্য দুইজনকে আহত অবস্থায় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুল হক বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে তিনি থানার উপ-পরিদর্শক (এসআই) মো.আর্শাদ মিয়ার বরাদ দিয়ে সড়ক দূর্ঘটনায় প্রবাসী জোবায়েরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google