Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ কালীগঞ্জে শিক্ষকের অর্ধশতাধীক গাছ কেটে নিল বিএনপি নেতা
গাজীপুর ঢাকা বিভাগীয় সংবাদ

কালীগঞ্জে শিক্ষকের অর্ধশতাধীক গাছ কেটে নিল বিএনপি নেতা

By rskaligonjnewsDecember 9, 20202 Mins Read

কালীগঞ্জে শিক্ষকের অর্ধশতাধীক গাছ কেটে নিল বিএনপি নেতা

Advertisement
 নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের কালীগঞ্জে পূর্ব শত্রুতার জেরে থানা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস মোল্লার নেতৃত্বে স্থানীয় এক শিক্ষক পরিবারের ছোট-বড়-মাঝারী সাইজের অর্ধশতাধীক গাছ কর্তন করা হয়েছে। বুধবার (০৯ ডিসেম্বর) দুপুরে শিক্ষক মো. ওমর আলী মোল্লা স্থানীয় সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন।

এর আগে এ ব্যাপারে পরিবারের পক্ষে ওই শিক্ষকের ছোট ভাই মো. হাশেম মোল্লা থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগের বিয়ষটি নিশ্চিত করে বুধবার (০৯ ডিসেম্বর) বিকেলে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুল হক বলেন, সকালে ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তের জন্য দেখা হচ্ছে। দায়িদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগকারী শিক্ষক কালীগঞ্জ পৌর এলাকার বালীগাঁও উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক। তাঁর বাড়ী উপজেলার জাঙ্গালীয়া (মোল্লাবাড়ী) গ্রামে। নেতৃত্বদানকারী বিএনপি নেতা একই এলাকার মৃত আলমাছ মোল্লার ছেলে।

কালীগঞ্জে শিক্ষকের অর্ধশতাধীক গাছ কেটে নিল বিএনপি নেতা
শিক্ষকের ভাই হাশেম জানান, অভিযুক্ত আব্দুল কুদ্দুস দীর্ঘদিন যাবৎ নানা বিষয়ে শত্রুতা করে আসছে। এর প্রতিবাদ করতে গেলে তার প্রভাবে তার লোকজন দিয়ে তাদের পরিবারকে হয়রানী করছে। এরই ধারাবাহিকতায় গত ৫ ডিসেম্বর বিকেলে জমি সংক্রান্ত বিষয় নিয়ে সালিশ চলা অবস্থায় ওই বিএনপি নেতা কুদ্দুস মোল্লার নেতৃত্বে আতিক, কবির, আসিফ, জাকাত, মোর্শেদ, তোফাজ্জলসহ প্রায় ৮/১০ জন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তাদের দখলকৃত জমিতে গিয়ে অস্থায়ী সীমানা প্রাচীর ভাংচুর করে। এ সময় ওই জমিতে থাকা ছোট-বড়-মাঝারী সাইজের অর্ধশতাধীক আম, কাঁঠাল, কলা ও লেবু গাছ কেটে চলে যায়। এ ঘটনায় প্রতিবাদ করতে গেলে তাদের পরিবারকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেয় ওই বিএনপি নেতা বাহিনী। তবে এ ব্যাপারে সঠিত বিচার পাবার আশায় তাদের পরিবারের পক্ষে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন বলেও জানান।

অভিযুক্ত কালীগঞ্জ থানা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস মোল্লা বলেন, এ ব্যাপারে আমি কিছুই জানিনা। তবে শুনেছি কয়েকটা কলা গাছ আর একটা আম চারা হয়েছে। এর বাহিরে যদি কোন গাছ কাটা হয়ে থাকে তাহলে তারা নিজেরা করে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। তবে দাবি ও দখলকৃত সম্পত্তি মাস্টারদের না। কিন্তু যা হয়েছে তা স্থানীয় চেয়ারম্যান-মেম্বারদের সালিশি সিদ্ধান্তেই হয়েছে।

এ ব্যাপারে জাঙ্গালীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী সারোয়ারের ব্যবহৃত মুঠো ফোনে একাধীকবার ফোন করলেও তিনি তা রিসিভ করেননি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)
Related Posts
Narayan

বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে বসবাস, ব্যবসার আড়ালে নারী পাচারের অভিযোগ!

June 29, 2026
সাপ

বরিশালে এসির ভেতরে সাপের আস্তানা, উদ্ধার হলো ৪টি সাপ

June 29, 2026
Girl

পুকুরে ভাসছিল ৮ মাসের সন্তান, পাড়ে বসে ছিলেন মা

June 28, 2026

Latest News

Narayan

বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে বসবাস, ব্যবসার আড়ালে নারী পাচারের অভিযোগ!

সাপ

বরিশালে এসির ভেতরে সাপের আস্তানা, উদ্ধার হলো ৪টি সাপ

Girl

পুকুরে ভাসছিল ৮ মাসের সন্তান, পাড়ে বসে ছিলেন মা

শিশু সন্তান

রেস্টুরেন্টে ভুলে শিশু সন্তান ফেলে যায় পাকিস্তানি পরিবার, পরে ফেরত

তরুণ-তরুণী চাকরি

প্রথম চাকরি মেলায় দুই শতাধিক তরুণ-তরুণী চাকরি পেলেন

ডাকাত

পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য গ্রেফতার

মিছিল

ফেনীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ৬

গ্রেফতার

মাগুরায় ইয়াবাসহ গ্রেফতার ফায়ার সার্ভিস কর্মী

Gas

সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে চারজনের মৃত্যু

স্কুলছাত্র

‘স্কুলছাত্র গুলি খাবে, তারপরও আপনি ওসি থাকবেন, এটা হয় না’

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa