নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জে সকল শ্রেণি-পেশার মানুষের সাথে সর্বজনীন পেনশন স্কিম বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ ময়েজউদ্দিন অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

কালীগঞ্জে সর্বজনীন পেনশন স্কিম নিয়ে মতবিনিময়

Advertisement
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম ইমাম রাজী টুলুর সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসমিন ঊর্মির পরিচালনায় মত বিনিময় সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আমজাদ হোসেন স্বপন, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক, মহিলা ভাইস চেয়ারমম্যান জুয়েনা আহমেদ, কালীগঞ্জ পৌর মেয়র এস.এম রবীন হোসেন।

কালীগঞ্জে সর্বজনীন পেনশন স্কিম নিয়ে মতবিনিময় (2)

পরে উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে সমাজসেবা কর্মকর্তা মো. শাহাদৎ হোসেনের পরিচালনায় জেলা প্রশাসক একজন ভিক্ষুককে ৪টি ছাগল ও অপরজনকে একটি ব্যাটারী চালিত অটোরিকসা দিয়ে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির উদ্বোধন করেন। এ কর্মসূচির আওতায় উপজেলার মোট ১৫ জন ভিক্ষককে পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। এর আগে ইসলামী ফাউন্ডেশনের আয়োজনের অসহায়দের মাঝে যাকাতের চেক বিতরণ করা হয়।

কালীগঞ্জে সর্বজনীন পেনশন স্কিম নিয়ে মতবিনিময় (3)

এ সময় বীর মুক্তিযোদ্ধা, উপজেলার বিভিন্ন দফতর প্রধান, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, ইমাম-মোয়াজ্জিন, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

১৮ বছরে কেটেছেন ৬ হাজার লাশ, তবুও স্থায়ী হয়নি চাকরি

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google