Advertisement

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: করোনো ভাইরাসের সংক্রমণ রোধে গাজীপুরের কালীগঞ্জে সাধারণ মানুষকে ঘরে ফেরাতে ও সামাজিক দূরত্ব নিশ্চিতে প্রশাসনের সাড়াশি অভিযান অব্যাহত রয়েছে। শুক্রবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শিবলী সাদিকের নেতৃত্বে আনসার ও পুলিশ বাহিনী উপজেলার বিভিন্ন এলাকায় টহল দিয়েছেন। স্থানীয় সাধারণকে অপ্রয়োজনে ঘর থেকে না বের হতে করা হচ্ছে মাইকিং।

জানা গেছে, গাজীপুর জেলা প্রশাসক কেএম তরিকুল ইসলামের নেতৃত্বে ও নির্দেশে উপজেলা নির্বাহী অফিসার ও এসি ল্যান্ডের করোনাপ্রতিরোধে নানা কার্যক্রম অব্যহত রেখেছেন। ইতোমধ্যে কালীগঞ্জ উপজেলার সকল গরু ক্রয় বিক্রয়ের হাট বন্ধ করে দিয়েছেন। এছাড়াও প্রয়োজন ছাড়া যাতে কেউ ঘরের বাহিরে বের হয়ে ঘোরাঘুরি না করেন সে জন্য তাদের সতর্ক করাসহ সচেতনতামূলক মাইকিং অব্যাহত আছে।

কালীগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জানান, মানুষ নিরাপদ দূরত্বে থেকে প্রয়োজনীয় জিনিস কিনতে নানাভাবে উৎসাহিত করা হচ্ছে। তাছাড়া প্রয়োজন ছাড়া যেন কেউ ঘর থেকে বাহির না হয় সে ব্যাপারে সচেতনতামূলক মাইকিং অব্যাহত আছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google