Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় পজিটিভ বাংলাদেশ কালীগঞ্জে সোহাগের গ্রীষ্মকালীন লাউ চাষ, নজর কাড়ছে মানুষের
গাজীপুর ঢাকা পজিটিভ বাংলাদেশ বিভাগীয় সংবাদ

কালীগঞ্জে সোহাগের গ্রীষ্মকালীন লাউ চাষ, নজর কাড়ছে মানুষের

By rskaligonjnewsAugust 20, 20242 Mins Read

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: মাচায় মাচায় ঝুলে রয়েছে অসংখ্য ছোট বড় লাউ। এ দৃশ্য যে কারোর নজর কাড়ছে সহজেই। প্রথমবারের মত গ্রীষ্মকালীন লাউ চাষ করে সাফল্য অর্জন করেছেন গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের বির্তুুল গ্রামের কৃষক মো. সোহাগ সরকার।

কালীগঞ্জে সোহাগের গ্রীষ্মকালীন লাউ চাষ, নজর কাড়ছে মানুষের

Advertisement

প্রতিদিন তার বাগান থেকে খুচরা ও পাইকারি দরে লাউ কিনে নিয়ে যাচ্ছেন ক্রেতারা। তিনি কোনো প্রকার কীটনাশক ব্যবহার করছেন না, লাউ চাষ করছেন মালচিং পদ্ধতিতে। ৩ বিঘা জমিতে এ পদ্ধতিতে লাউ চাষ করতে তার খরচ হয়েছে ২০ হাজার টাকা।

সোহাগ সরকার জানান, এ পর্যন্ত বাগান থেকে তিনি লক্ষাধিক টাকার লাউ বিক্রি করেছেন। আরো কমপক্ষে অর্ধলক্ষাধিক টাকার লাউ বিক্রি করার আশা করছেন তিনি।

প্রতিনিয়ত সকাল-বিকাল চলছে লাউক্ষেতের পরিচর্যা। বাজারে বিক্রিতে ভালো দাম পাওয়ায় বেশ খুশি সোহাগ। তাকে দেখে লাউ চাষে আগ্রহী হচ্ছেন আশ-পাশের আরও অনেক কৃষক।

সোহাগ জানান, লাউয়ের এ রকম ফলন হবে আগে বিশ্বাস করতেন না। পরে হাতে কলমে মাঠ পর্যায়ে স্থানীয় উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের দেওয়া লাউ চাষ পদ্ধতি শেখানো হয়। এছাড়াও কৃষি অফিসের পক্ষ থেকে সার্বক্ষণিক তাদের বিভিন্ন পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে। তাই প্রথমবারেই তিনি সফল হতে পেরেছেন।

কালীগঞ্জে সোহাগের গ্রীষ্মকালীন লাউ চাষ, নজর কাড়ছে মানুষের-১

সোহাগ বলেন, গ্রীষ্মকালীন লাউয়ের চাষ করে এত লাভ হবে, এটা কখনো ভাবিনি। তাই আগামীবার লাউ চাষ আরও বাড়ানোর ইচ্ছা আছে।

প্রতিবেশি রনি সরকার, মাসুদ সরকার ও মাসুম মিয়া জানালেন, এরই মধ্যে এলাকায় সোহাগের লাউ চাষে সফলতার খবর এলাকায় ছড়িয়ে পড়েছে। প্রতিদিন বিভিন্নস্থান থেকে লোকজন তার লাউ ক্ষেত দেখতে ও পরামর্শ নিতে আসছেন। আমরাও পরামর্শ নিচ্ছি। ইনশাআল্লাহ আগামীতে আমরা এই গ্রীষ্মকালীন লাউ চাষ করবো।

কালীগঞ্জ উপজেলা কৃষি অফিসের উলুখোলা ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. মনির উদ্দিন মোল্লা বলেন, গ্রীষ্মকালীন লাউ চাষ করে কৃষক সোহাগ মৌসুমের চেয়ে ৩ গুণ লাভবান হয়েছে। এখন তাকে দেখে অন্যরাও এই অসময়ের লাউ চাষে এগিয়ে আসছে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফারজানা তাসলিম বলেন, প্রথম অবস্থায় কৃষকদের লাউ চাষে আগ্রহী করতে বেশ বেগ পেতে হয়েছে। কিন্তু সোহাগের উৎপাদনে সাফল্য দেখে অন্য কৃষকরা উদ্বুদ্ধ হচ্ছেন। তবে লাউ সাধারণত শীতকালীন সবজি হলেও দেশের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নতুন নতুন কৃষি উদ্ভাবনের ফলে এখন সব মৌসুমেই লাউ উৎপাদন সম্ভব।

উপদেষ্টার বিশেষ উদ্যোগে গাজীপুরে বনভূমি দখলমুক্ত

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)
Related Posts
জেলে তালিকা

চরফ্যাশন জেলে তালিকা হালনাগাদ করণ সভা অনুষ্ঠিত

July 7, 2026
Student

পরীক্ষার খাতায় শিক্ষককে ‘আব্বু’ ডেকে নম্বর চাইলেন শিক্ষার্থী

July 7, 2026
Bandarban

ভারী বর্ষণ, বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা

July 7, 2026

Latest News

জেলে তালিকা

চরফ্যাশন জেলে তালিকা হালনাগাদ করণ সভা অনুষ্ঠিত

Student

পরীক্ষার খাতায় শিক্ষককে ‘আব্বু’ ডেকে নম্বর চাইলেন শিক্ষার্থী

Bandarban

ভারী বর্ষণ, বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা

স্ত্রীকে শাবল দিয়ে হত্যা

পাশের ঘরে ঘুমাতে বলায় স্ত্রীকে শাবল দিয়ে হত্যা, মামলা

Shaturia Thana

গৃহবধূর ঝুলন্ত মরদেহের পাশে পড়ে ছিল রক্তমাখা বটি, স্বামী আটক

PM

জননিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীকে প্রধানমন্ত্রীর আহ্বান

Ghior thana

পিস ফলের লোভ দেখিয়ে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ

৪ ভাই গ্রেপ্তার

মায়ের ‘ধর্ষককে’ হত্যার ঘটনায় ৪ ভাই গ্রেপ্তার

Sir

‘ইউএনওকে স্যার বললে আমাকেও বলতে হবে’

Jongol

ব্যর্থ প্রেমের কষ্টে ১৫ বছর জঙ্গলে একাকী জীবন

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa