Exif_JPEG_420
Advertisement

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের কালীগঞ্জে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী শুরু হয়েছে। উপজেলা পরিষদ চত্ত¡রে দুই দিনব্যাপী এ সেমিনার ও প্রদর্শনী শুরু হয়। রোববার (৫ জানুয়ারী) সকাল থেকে শুরু হওয়া অনুষ্ঠান চলবে সোমবার (৬ জানুয়ারী) বিকাল পর্যন্ত।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠানটি বাস্তবায়ন করেন কালীগঞ্জ উপজেলা প্রশাসন। প্রদর্শনীতে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ৪টি, উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ১টি ও মাধ্যমিক পর্যায়ের স্থানীয় ০৬টি শিক্ষা প্রতিষ্ঠানসহ মোট ১১টি স্টল প্রদর্শনীতে অংশগ্রহণ করে।

এদিকে, ইউএনও মো. শিবলী সাদিকের সভাপতিত্বে উপজেলার শহীদ ময়েজউদ্দিন অডিটোরিয়ামে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, ভাইস চেয়ারম্যান এ্যাড. মাকসুদ-উল-আলম খান, বিসিএসআইআর প্রতিনিধি দলের সদস্য ড. সনজিদা মুস্তাফী, ড. উম্মে শারমিন আক্তার, নাতাশা নাফিসা হক, মো. সাদেকুল আজম, ড. গামিয়া তাবাসসুম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ছাদেকুর রহমান আকন্দ প্রমুখ।

এ সময় উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান, মাধ্যমিক পর্যায়ের শিক্ষক-শিক্ষার্থী, বিসিএসআইআর’র ল্যাব এটেনডেন্ট, সি. গার্ডেনার ও জুনিয়র টেকনিয়ানরা উপস্থিত ছিলেন। পরে সেমিনারের অতিথিবৃন্দ উপজেলা পরিষদ চত্ত¡রে বিভিন্ন প্রদর্শনী স্টল ঘুরে ঘুরে দেখেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google