Advertisement

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে মো. রফিকুল ইসলাম সিজুকে সভাপতি ও কাজী ফরহাদকে সাধারন সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করেন কেন্দ্রেীয় ও গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।

শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় কালীগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গনে শহীদ ময়েজউদ্দিন মুক্তমঞ্চে কালীগঞ্জ উপজেলা শাখার আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে এ ঘোষনা দেন তাঁরা।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহ, সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু। সম্মেলন উদ্বোধন করেন গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এ্যাড. মোশারফ হোসেন এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাধারণ নাছির উদ্দিন জর্জ।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে ও মো. ছায়েম মিয়ার পরিচালনায় অন্যদের মধ্যে কেন্দ্রীয়, জেলা, উপজেলা, পৌর, ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সম্মেলনের দ্বিতীয় পর্বে রাত ৮টার দিকে সভাপতি মো. রফিকুল ইসলাম সিজু ও সাধারন সম্পাদক কাজী ফরহাদ, সহ-সভাপতি মো. ছায়েম মিয়া, যুগ্ম সাধারন সম্পাাদক সাদ্দাম হোসেন রুবেল পালোয়ান ও আজিজুর রহমান সুমন, সাংগঠনিক সম্পাদক মো. নাইম মোড়লের নাম ঘোষণা করা হয়।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google