Advertisement

নিজেস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জের স্থানীয় একজনসহ অন্য জেলা থেকে ঘুরে আসা এমন আরো জন করোনাভাইরাস পজেটিভ সনাক্ত হয়েছেনমুনা পরীক্ষার পর রোববার বিকেলে ওই পাঁচজন করোনাভাইরাস পজেটিভ বলে জানা যায়সত্যতা নিশ্চিত করেছেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ শিবলী সাদিক

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কালীগঞ্জে সনাক্ত রোগীদের মধ্যে একজন ১০ বছরের শিশু(মেয়ে), একজন বৃদ্ধ ও ৩ জন মহিলা রয়েছে। এর মধ্যে করোনাভাইরাস পজেটিভ দু’জন নারায়ণগঞ্জ থেকে এসে কালীগঞ্জ পৌরসভা মুনশুরপুর গ্রামে, ঢাকা থেকে এসে একজন উত্তর ভাদার্ত্তী গ্রামে ও নরসিংদী থেকে এসে  একজন বক্তারপুর ইউনিয়নের মাঝুখান গ্রামে করোনা উপসর্গ নিয়ে অবস্থান করছিল। এছাড়াও তুমলিয়া ইউনিয়ন সোম ইসাপুরা গ্রামের স্থানীয় একজন রয়েছে। তাদের মধ্যে করোনা উপসর্গ থাকার সন্দেহ হলে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে নমুনা সংগ্রহ করে ঢাকায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়। নমুনা পরীক্ষার পর রোববার বিকেলে তাদের নমুনায় করোনাভাইরাস পজেটিভ রিপোর্ট আসে।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ শিবলী সাদিক বলেন, করোনা আক্রান্ত পাঁচ জনকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আইসোলেশনে পাঠানো হয়েছে। এছাড়াও তাদের সংস্পর্শে আসা সকলের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর-এ পাঠানো হবে এবং আক্রান্ত পাঁচজনের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইন করে তাদের বাড়িতে সতর্কতামূলক লাল নিশান টানিয়ে দেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, কালীগঞ্জ পৌর এলাকার ৩ জন করোনা রোগী থাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পযর্ন্ত আগামীকাল (১৩ এপ্রিল) থেকে কালীগঞ্জ পৌরসভার কাঁচা ও মাছ বাজারসহ সমস্ত দোকান বন্ধ থাকবে। স্থানীয় ঔষুধের দোকানগুলো এর আওতামুক্ত থাকবে। তাছাড়া পৌর এলাকার সকল যানবাহন চালাচল বন্ধ থাকবে। তবে এ্যাম্বুলেন্স, ঔষুধ ও খাবার সরবরাহের গাড়ি এর আওতামুক্ত থাকবে। পৌর এলাকার কোন জনগন এক মহল্লা হতে অন্য মহল্লায় গমন করতে পারবে না। যদি কোন ব্যক্তি এ নির্দেশ অমান্য করে তাহলে তাহার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। তবে উপজেলার বাকী ইউনিয়নগুলোর ব্যাপারে ইউপি চেয়ারম্যানদের সাথে কথা বলে পরবর্তীতে নির্দেশনা দেওয়া হবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google