কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের ৫টি মামলায় ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

সোমবার (২৬ জুন) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও মো. আজিজুর রহমান ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাফছা নাদিয়া যৌথভাবে পরিচালিত ভ্রাম্যমান আদালতের অভিযানে এ দন্ডাদেশ প্রদান করেন।

Advertisement

ভ্রাম্যমান আদালতের বিচারক মো. আজিজুর রহমান বলেন, বিকেলে উপজেলার কালীগঞ্জ বাজার বাসস্ট্যান্ড এলাকার কয়েকটি হোটেল ও রেঁস্তোরায় অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এ সময় লাইসেন্স না থাকায় বাংলাদেশ হোটেল ও রেঁস্তোরা আইন ২০১৪ এর ১৯ ধারায় ৫টি মামলায় ওই এলাকার হাজী বিরিয়ানি, নান্না বিরিয়ানি, রাজধানী হোটেল, আল আমিন হোটেল ও কুমিল্লা মিস্টান্ন ভান্ডারসহ প্রত্যেককে ২ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।তবে এ ধারা অব্যাহত থাকবে বলেও জানান ভ্রাম্যমাণ আদালতের বিচারকদ্বয়।

এ সময় বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম, কালীগঞ্জ থানা পুলিশ ও আনসার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

বাজারের কেনা `আম খেয়ে’ চিকিৎসকসহ একই পরিবারের ৮ জন অসুস্থ

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.