গাজীপুর প্রতিনিধি: কর্মজীবি ল্যাকটেটিং মাদার সহায়তাতহবিল কর্মসূচির আওতায় ২০১৮-১৯ অর্থবছরে ভাতাপ্রাপ্ত উপকারভোগীদের হেলথক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে গাজীপুরের কালীগঞ্জ পৌর এলাকার ৫০০ নারী পেল কর্মজীবী ল্যাকটেটিং মাদার ভাতা।

Advertisement

বৃহস্পতিবার দুপুরে কালীগঞ্জ উপজেলা প্রশাসনের সহযোগীতায় উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভাতা তুলে দেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিবলী সাদিকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-সচিব ললিতা বর্মন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল গণি ভূঁইয়া, সহ-সভাপতি পরিমল চন্দ্র ঘোষ, উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাড. মাকসুদ-উল-আলম খান মাসুদ, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তার, মহিলা সংস্থার সমন্বকারী জেসমিন বেগম প্রমুখ।

জানা গেছে, কর্মজীবী ল্যাকটেটিং মাদার ভাতার আওতায় ওই ৫০০ কর্মজীবী মা ৩ বছর এ সুবিধা ভোগ করবেন। নিজের ও সন্তানের স্বাস্থ্য সুরক্ষার জন্য প্রতিমাসে তারা ৮০০ করে টাকা পাবেন।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি কর্মজীবী মায়েদের সাথে লাইন ধরে নিজের স্বাস্থ্য পরীক্ষা করেন। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃতৃন্দ উপস্থিত ছিলেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.