জুমবাংলা ডেস্ক: গাজীপুরের কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৯টি মামলায় ৯টি ব্যবসা প্রতিষ্ঠানকে ২১ হাজার ৫০০ টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (২০ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত কালীগঞ্জ বাজারসহ পৌর এলাকার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে এ অর্থদন্ড করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে হাফছা নাদিয়া।

কালীগঞ্জে ৯ ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদন্ড

Advertisement

উম্মে হাফছা নাদিয়া বলেন, সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার কালীগঞ্জ বাজারসহ পৌর এলাকার বিভিন্নস্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। এ সময় ৯টি মামলায় ৯টি ব্যবসা প্রতিষ্ঠানকে ২১ হাজার ৫০০ টাকা অর্থদন্ড করা হয়। এরমধ্যে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন ২০০৫ এবং দণ্ডবিধি ১৮৬০ এর বিভিন্ন ধারায় এ জরিমান করা হয়। তবে এ ধারা অব্যাহত থাকবে বলেও জানান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।

গাজীপুর জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মো. আজহারুল ইসলাম, কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক এসআই মাজেদুল ইসলাম, বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলামসহ পুলিশ ও আনসার সদস্যরা অভিযানের সময় উপস্থিত ছিলেন।

বিশ্বকাপ ফাইনালে নারী স্পেন দল, ইতিহাস গড়ে চ্যাম্পিয়ন

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google