
গত বছরের আগস্টে সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে কাশ্মিরের স্বায়ত্তশাসন প্রত্যাহার করে নেয় ভারত। অনেকেই মনে করেন, এই পদক্ষেপ মুসলমান সংখ্যাগরিষ্ঠ অঞ্চলটির অধিকার হরণ করে নিতে ভারতের ক্ষমতাসীন হিন্দু জাতীয়তাবাদী বিজেপি সরকার আরও একটি উদ্যোগ। তবে দিল্লির দাবি, ভারতের অন্যান্য অঞ্চলের সঙ্গে কাশ্মিরের সম্পর্ক ঘনিষ্ঠ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কাশ্মিরের স্বায়ত্ত্বশাসন বাতিল করা হলেও গত মার্চে করোনামহামারির লকডাউন আরোপের পর অঞ্চলটির স্বাধীনতাকামীদের বিরুদ্ধে অভিযান জোরালো করে দিল্লি। পুলিশের হিসাবে এ বছর কাশ্মিরে নিরাপত্তা অভিযানে প্রায় দেড় শতাধিক মানুষ নিহত হয়েছে। অঞ্চলটির স্বাধীনতাকামীদের মিলিটান্ট আখ্যা দিয়ে থাকে ভারতীয় স্টাবলিশমেন্ট।
কাশ্মির পুলিশের প্রধান বিজয় কুমার জানিয়েছেন, সোমবার সকালে শ্রীনগরের বাইরে একটি নিরাপত্তা চেকপোস্টে হামলা চালানো হলে এক পুলিশ সদস্য ও আধাসামরিক বাহিনী সিআরপিএফ’র দুই কর্মকর্তা নিহত হয়। এরপরই ওই অঞ্চলটি ঘিরে ফেলে পাল্টা অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। এতে দুই মিলিটান্ট ও অপর এক সেনা সদস্য নিহত হয় বলে জানান বিজয় কুমার।
উল্লেখ্য, ১৯৪৭ সালে স্বাধীনতা পাওয়ার পর থেকেই কাশ্মির ইস্যুতে বিরোধপূর্ণ অবস্থানে রয়েছে দুই প্রতিবেশি ভারত ও পাকিস্তান। উভয়েই পুরো অঞ্চলটির কর্তৃত্ব দাবি করলেও নিয়ন্ত্রণ করে আলাদা অংশ। ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের স্বাধীনতাকামী গোষ্ঠীগুলোর কেউ কেউ আবার পাকিস্তানের সঙ্গে অঙ্গীভূত হওয়ার পক্ষে। তবে অঞ্চলটিতে কর্তৃত্ব প্রতিষ্ঠায় জোর প্রচেষ্টা অব্যাহত রেখেছে ভারত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



