আন্তর্জাতিক ডেস্ক : কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করায় ভারতের কড়া সমালোচনা করেছে আন্তর্জাতিক গণমাধ্যম। গত সোমবার ভারত সরকার সংবিধানের ৩৭০ ধারা, যা কাশ্মীরের ‘স্পেশাল স্ট্যাটাস’ বা বিশেষ মর্যাদা দেয় তা বিলোপ করার ঘোষণা দেয়।

প্রতিবেদনে বলা হয়েছে, ‘সদ্য নির্বাচিত বিজেপি সরকার হিন্দুত্বের ধ্বজাধারী। কাশ্মীরি মুসলিমদের বাড়তি সুবিধে দেবে এমন আইনকে বিজেপি সরকার রাখতে চায় না। এই পদক্ষেপ বিজেপির দৃষ্টিভঙ্গিতে ঐতিহাসিক ভুল সংশোধন।’
দ্য গার্ডিয়ান পত্রিকার সম্পাদকীয়তে বলা হয়, ৩৭০ ধারা তুলে দেয়ার মধ্য বিজেপির গেরুয়াকরণ রাজনীতি আরও একবার মুখ দেখাল।
গার্ডিয়ান-এর মতে, কাশ্মীর ইস্যুতে মোদি সরকারের পদক্ষেপ ‘আইনানুগ নয় বরং নিজেদের অবস্থানকেই স্পষ্ট করা।’
গার্ডিয়ানের অনুমান, এই প্রক্রিয়ায় কাশ্মীরের রক্তপাত আর হানাহানি থামবে না।
জার্মান গণমাধ্যম ডি ডব্লিউ তাদের শিরোনাম বলছে, ‘আগুন নিয়ে খেলছে সরকার’। ডি ডব্লিউ-এর এশিয়া মহাদেশ বিভাগের সম্পাদক রডিন এব্বিগহসেন লিখছেন, ‘কাশ্মীরের মুসলিম জনতা এবং এই উপত্যকার রাজনৈতিক প্রতিনিধিদের এই সিদ্ধান্তে আরও বিক্ষুব্ধ করে তুলবে।’
কাশ্মীরের ক্ষমতা হ্রাস, তাকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে প্রতিষ্ঠা করার প্রক্রিয়াকে সমর্থন করছে না ‘আল জাজিরাও’। তাদের শিরোনামে এই দিনটিকে অন্ধকারতম বলা হয়েছে।
আল জাজিরা বলছে, ৩৭০ ধারা তুলে দিয়ে কাশ্মীরের রাজ্যের মর্যাদা কেড়ে নিয়ে তাকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করা একটি শ্বাসরোধকারী পদক্ষেপ।
আরও পড়ুন: হংকংয়ে বিক্ষোভকারীরা আগুন নিয়ে খেলছে: চীন
এদিকে পাকিস্তানের অন্যতম সংবাদমাধ্যম ‘দ্য ডন’বলছে, এই পদক্ষেপ ‘বলপ্রয়োগ’। ‘কাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চল বানিয়ে দেওয়া সমস্ত প্রতিশ্রুতির অবমাননা এমনকী জাতিসংঘেরও অবমাননা’।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



